1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১১ মে ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে সায়হাম কটন মিলস সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে এ বি ব্যাংক ফার্স্ট মিউচুয়াল সপ্তাহের প্রথম কার্যদিবসে মুন্নু সিরামিক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইস্টার্ন ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সাংবাদিক শেখ আনোয়ারকে হয়রানিমূলক গ্রেফতারের প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন চুয়াডাঙ্গায় ১৩ মে থেকে বাজারে আসছে আম; আম সংগ্রহের ক্যালেন্ডার ঘোষণা, নিয়ম না মানলে জরিমানার হুঁশিয়ারি জেলা প্রশাসকের টেকনো স্পার্ক ৫০ সিরিজ: দৈনন্দিন ব্যবহারে ভরসার সঙ্গী ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ওয়ালটন ফ্রিজ, এসি কিনে মিলিয়নিয়ার হলেন আরও ৩ ক্রেতা

সোনালী পেপারের রাইটের শেয়ার বিওতে জমা

  • আপডেট : মঙ্গলবার, ১৯ জুলাই, ২০২২, ১০.৫৯ এএম
  • ৪৯ Time View

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের রাইট ইস্যুর মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

সিডিবিএ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, আজ ১৯ জুলাই কোম্পানিটি রাইট ইস্যুর মাধ্যমে বরাদ্দপ্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

কোম্পানিটি রাইট আবেদন গত ৭ জুন থেকে ২৮ জুন পরযন্ত চলে।

গত ২০ এপ্রিল পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর ৮২১তম কমিশন সভায় কোম্পানিটির রাইট শেয়ার প্রস্তাব অনুমোদন করা হয়।

অনুমোদিত প্রস্তাব অনুসারে, সোনালী পেপার ১:২ অনুপাতে রাইট শেয়ার ইস্যু করে। অর্থাৎ বিনিয়োগকারীরা বিদ্যমান দুইটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার পাবেন।

কোম্পানিটি ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৯ লাখ ৮১ হাজার ৭৩১টি রাইট শেয়ার হিসেবে ইস্যু করে। এর মাধ্যমে ১০ কোটি ৯৮ লাখ ১৭ হাজার ২৯০ টাকা উত্তোলন করবে কোম্পানিটি।

সোনালী পেপার ও বোর্ড মিলস লিমিটেড তাদের মূলধনী যন্ত্রপাতি ক্রয়ের জন্য রাইটের মাধ্যমে উত্তোলন করা অর্থ ব্যবহার করবে।

বিএসইসির দেওয়া শর্ত অনুসারে, আগামী ৫ বছর কোম্পানিটি কোনো বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না। অন্যদিকে কোম্পানির উদ্যোক্তা ও পরিচালকদের শেয়ারে ৩ বছরের লক-ইন থাকবে। অর্থাৎ এ সময়ে তারা কোনো শেয়ার বিক্রি বা জামানত রাখতে পারবেন না।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com