1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারী’র স্বীকৃতি পেলো স্ট্যান্ডার্ড চার্টার্ড

  • আপডেট : মঙ্গলবার, ১১ জানুয়ারী, ২০২২, ৭.১১ পিএম
  • ৫৫১ Time View

শীর্ষস্থানীয় আন্তর্জাতিক ফাইন্যান্স ম্যাগাজিন গ্লোবাল ফাইন্যান্স কর্তৃক ২০২১ সালের সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারী ব্যাংক হিসেবে স্বীকৃতি পেয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ। অনন্য গ্লোবাল নেটওয়ার্ক ব্যবহার করে লেনদেন এবং বিশ্বমানের পরিসেবার মাধ্যমে বাংলাদেশে ট্রেড ফাইন্যান্স স্পেসে নেতৃত্বদানকারী ভূমিকা রাখার জন্য স্ট্যান্ডার্ড চার্টার্ড এই সম্মান লাভ করে।

সম্প্রতি দেশের ১০২টি সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারী প্রতিষ্ঠানকে স্বীকৃতি প্রদান করা হয়। বিজয়ী বাছাইয়ের মধ্যে ছিল লেনদেনের পরিমাণ, বিশ্বব্যাপী কভারেজের সুযোগ, গ্রাহক পরিষেবা, প্রতিযোগিতার মান এবং উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার। ম্যাগাজিনের সম্পাদকীয় পর্যালোচনা বোর্ড ব্যাংক ও অন্যান্য আর্থিক পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর এন্ট্রি, ইন্ডাস্ট্রি এনালিস্টস, কর্পোরেট এক্সিকিউটিভ ও টেক-এক্সপার্টদের ইনপুটের ভিত্তিতে সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারী প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে।
স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের সিইও নাসের এজাজ বিজয় বলেন, “গ্লোবাল ফাইন্যান্স ম্যাগাজিন কর্তৃক টানা দ্বিতীয়বারের মতো সেরা ট্রেড ফাইন্যান্স প্রদানকারীর অ্যাওয়ার্ড পেয়ে আমি ভীষণ অত্যন্ত আনন্দিত। আমি প্রথমেই আমাদের ক্লায়েন্ট, রেগুলেটরস এবং স্টেকহোল্ডারদের ধন্যবাদ জানাতে চাই। তাদের অগ্রগতিতে বিশ্বস্ত অংশীদার হিসেবে পাশে থাকার সুযোগ পেয়ে আমরা গর্বিত। বিগত দুই বছর সবার জন্য যঠেষ্ট চ্যালেঞ্জিং ছিল। তবে আমরাও সকল বাধা কাঁটিয়ে আমাদের ক্লায়েন্টসহ সংশ্লিষ্ট সকলের পাশে থাকার সর্বাত্মক চেষ্টা করেছি এবং এই অ্যাওয়ার্ডটি তারই প্রতিফলন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com