1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার অভিযানে বাংলাদেশ

  • আপডেট : শনিবার, ১৬ জুলাই, ২০২২, ১০.৫২ পিএম
  • ১৯৮ Time View

প্রথম দুই ম্যাচের মতো শেষ ম্যাচেও স্পিনে জোর দিয়েছে বাংলাদেশ। ফলে স্পিনে শক্তি আরও বাড়ানো হয়েছে একাদশে। একাদশে এবার স্পিনার চারজন! ওই একটি পরিবর্তন নিয়েই ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করার অভিযানে নেমেছে বাংলাদেশ।

প্রথম দুই ওয়ানডেতে টস ও ম্যাচ দুটোই জিতেছিলেন টাইগার দলপতি তামিম ইকবাল। একই সঙ্গে জিতেছেন সিরিজও। জয়ের সেই ধারা অব্যাহত রেখে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতেও টসে জিতেছে বাংলাদেশ। ক্যারিবীয়দের ক্লিন সুইপের মিশনে টসে জিতে আরও একবার ওয়েস্ট ইন্ডিজকে ব্যাটিংয়ে পাঠিয়েছে টাইগাররা।

সিরিজের প্রথম দুই ওয়ানডেতেই বাংলাদেশের বোলারদের তোপের মুখে অল্পতেই আটকে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ওয়ানডেতে দলীয় রান দেড়শ’র কাছাকাছি নিয়ে গেলেও, দ্বিতীয় ওয়ানডেতে ১০৮ রানেই গুটিয়ে যায় স্বাগতিকরা।

সেই সুবাদে দুই ওয়ানডেতে ৬ ও ৯ উইকেটে জয় বাগিয়ে নিয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। সিরিজের তৃতীয় ওয়ানডেতে জয় বাগিয়ে নিয়ে ক্যারিবীয়দের ক্লিন সুইপ করার মিশনে মাঠে নামতে যাচ্ছে দল।

শেষ ওয়ানডেতে একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। শরিফুল ইসলামকে বিশ্রাম দেয়া হয়েছে শেষ ম্যাচ থেকে। তার পরিবর্তে একাদশে জায়গা করে নিয়েছেন তাইজুল ইসলাম।

এদিকে, এক পরিবর্তন এসেছে উইন্ডিজ শিবিরেও। কাইল মায়ার্সের বদলে একাদশে জায়গা কওে নিয়েছেন কেসি কাটির।

বাংলাদেশ একাদশে রয়েছে- তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, মোসাদ্দেক হোসেন সৈকত, নাসুম আহমেদ, তাইজুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

অন্যদিকে, ওয়েস্ট ইন্ডিজ একাদশে রয়েছে- শাই হোপ (অধিনায়ক),ব্রেন্ডন কিং, কেসি কার্টি, শামরহ ব্রুকস, নিকোলাস পুরান (অধিনায়ক), রভম্যান পাওয়েল, আলজারি জোসেফ, আকিল হোসেন, রোমারিও শেফার্ড, গুডাকেশ মোতি ও কিমো পল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com