1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

সূচক লেনদেন-দুটোই কমেছে পুঁজিবাজারে

  • আপডেট : শুক্রবার, ১৫ জুলাই, ২০২২, ১.০৯ পিএম
  • ৩০১ Time View

ঈদের আগে টানা কয়েক সপ্তাহ দর পতন হয়েছে দেশের পুঁজিবাজারে। আশা করা হচ্ছিল, ঈদের পরে লেনদেন শুরু হলে তাতে হয়তো একটু গতি দেখা যাবে। কিন্তু প্রত্যাশার সাথে মিলেনি বাস্তবতা।

ঈদ পরবর্তী সপ্তাহে তিনদিন লেনদেন হয়েছে বাজারে, সে ক’দিনই কমেছে মূল্যসূচক। বৃহস্পতিবার সপ্তাহের শেষ লেনদেন দিবসে লেনদেনও কমে গেছে ব্যাপকভাবে।

সর্বশেষ সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া মাত্র ২৯ ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। কমেছে ৬১ শতাংশের দাম। আলোচিত সপ্তাহে ডিএসইতে ৩৮৭ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ১১৪টির, কমেছে ২৩৪টির। আর ৩৯টির দাম ছিল অপরিবর্তিত।

গত সপ্তাহে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৪২ দশমিক ৪৫ পয়েন্ট কমেছে। আগের সপ্তাহে তা ৯ দশমিক ৯৯ পয়েন্ট কমেছিল। সপ্তাহ শেষে সূচকটির অবস্থান দাঁড়িয়েছে ৬ হাজার ৩৬৬ দশমিক ৯৬ পয়েন্ট।

এ সপ্তাহে শরীয়াহ সূচক ডিএসইএক্স শরীয়াহ ইন্ডেক্স ১০ দশমিক ৫৪ পয়েন্ট কমেছে।

অন্যদিকে বাজারমূলধনে শীর্ষ ৩০ কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ১৯ দশমিক ৯২ পয়েন্ট কমেছে।

আলোচিত সপ্তাহে ডিএসইতে দৈনিক গড় লেনদেন ১৪ দশমিক ২৪ শতাংশ কমে ৬৫৪ কোটি ১৪ লাখ টাকা হয়েছে। যা আগের সপ্তাহে ছিল ৭৬২ কোটি ৭২ লাখ টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com