1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
Title :
২০২৫-২৬ অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায় ৪.১৫ লাখ কোটি টাকা সপ্তাহের তৃতীয় কার্যদিবসে লেনদেনের শীর্ষে একমি পেস্টিসাইড সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে সেন্ট্রাল ইন্সুরেন্স সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দরপতনের শীর্ষে রিং শাইন টেক্সটাইল টাঙ্গাইলে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত জাতিসংঘের হিসাব ও সরকারি গেজেটের বাইরে থাকা ৫৬৪ নিহতের পরিচয় প্রকাশের দাবি বিসিআরএসের চুয়াডাঙ্গায় পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত ৮ ব্র্যান্ডের ফর্সাকারী ক্রিমে বিপজ্জনক মাত্রায় মার্কারি, সতর্ক করল বিএসটিআই জুলাই গণঅভ্যুত্থান ছিল সর্বস্তরের মানুষের আন্দোলন: মুহাম্মদ ইউনূস গণতন্ত্র ও আত্মত্যাগের ইতিহাস সংরক্ষণ করবে জুলাই স্মৃতি জাদুঘর: প্রধানমন্ত্রী

পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে চারদিন

  • আপডেট : শুক্রবার, ৮ জুলাই, ২০২২, ১.১৪ পিএম
  • ১০৬ Time View

সাপ্তাহিক ও ঈদের ছুটিসহ মোট চার দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে। এই চারদিন ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে বলে পুঁজিবাজারেও লেনদেন বন্ধ থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম।

তিনি বলেন, ঈদের আগে আজ বৃহস্পতিবার শেষ কর্মদিবস। আগামীকাল (শুক্রবার) সাপ্তাহিক ছুটি, তার পরদিন শনিবারও ছুটি। এর পরদিন রোববার কোরবানির ঈদ উপলক্ষে রোববার ও সোমবার দু’দিন পুঁজিবাজারে লেনদেন বন্ধ থাকবে।

তিনি বলেন, ঈদ উপলক্ষে সরকারি ছুটির পর মঙ্গলবার (১২ জুলাই) থেকে ব্যাংকের লেনদেন শুরু। ফলে ওইদিন থেকে পুঁজিবাজারে লেনদেনও শুরু হবে।

এদিকে, ঈদের আগের শেষ কর্মদিবসে বৃহস্পতিবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় পুঁজিবাজারে লেনদেন হয়েছে। প্রথম দুই ঘণ্টায় মোট লেনদেন হয়েছে ৩০৩ কোটি ৬ লাখ ৩৬ হাজার টাকা। এসময়ে ডিএসইর প্রধান সূচক ১৯ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৩৮৫ পয়েন্টে। লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৯২টির, কমেছে ১০৯টির আর অপরিবর্তিত রয়েছে ৭৫টি কোম্পানির শেয়ারের দাম।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক ১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৭৫০ পয়েন্টে। এসময়ে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৭ লাখ ৯৯ হাজার টাকা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com