1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
Title :
টাঙ্গাইলে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত চলতি বছর ৩২০ সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত, আহত ১০৯— যাত্রী কল্যাণ সমিতি নবীনগরের ঐতিহ্যবাহী ফল বিলম্বী বিলুপ্তির পথে ডিজিব্যাংকিং অ্যাপে ‘বাংলা কিউআর’ সেবা চালু করলো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ফ্রান্স-স্পেন, খেলা কবে ও কখন হবে শিগগিরই খুলে দেওয়া হবে জুলাই জাদুঘর: কুমিল্লায় সংস্কৃতি মন্ত্রী কুমিল্লা গোমতীর পানি বৃদ্ধি, চরাঞ্চলে সহস্রাধিক কৃষকের ফসলের ক্ষতি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেটকার থেকে ১৬ হাজার পিস ইয়াবা উদ্বার, আটক-২ বিএনপি জুলাই সনদ অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবে: প্রতিমন্ত্রী টুকু

ইংল্যান্ডের ইতিহাস গড়া জয় ভারতকে হারিয়ে

  • আপডেট : বুধবার, ৬ জুলাই, ২০২২, ১০.২৫ এএম
  • ১৯৩ Time View

‘(লক্ষ্য) যা-ই দেয়া হোক, আমরা তাড়া করব’- তৃতীয় দিনের খেলা শেষে বলেছিলেন জনি বেয়ারস্টো। কথা রেখেছেন তিনি। ভারতের বিপক্ষে ৩৭৮ রানের লক্ষ্য তাড়া করে জিতে ইতিহাস গড়েছে ইংলিশরা। ভারতকে তারা ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে। এর ফলে সিরিজ ২-২ ব্যবধানে ড্র হয়েছে।

এই ম্যাচের আগে ৩৫৯ রানের বেশি তাড়া করে জয়ের রেকর্ড ছিল না ইংল্যান্ডের। ফলে এজবাস্টনে জিততে হলে ইতিহাস গড়তেই হতো। এর আগে ২০১৯ সালে হেডিংলিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৫৯ রানের লক্ষ্য তাড়ায় বেন স্টোকসের দারুণ এক সেঞ্চুরিতে ১ উইকেটে জিতেছিল ইংল্যান্ড।

এবার সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে স্টোকসের দল। ভারতের এই পাহাড় সমান রান সফলভাবে ইংল্যান্ড তাড়া করায় অবাক হওয়ার অবশ্য কিছু নেই। কারণ এর আগে টানা তিন টেস্টে চতুর্থ ইনিংসে ২৫০ রানের বেশি রান তাড়া করে জিতেছে। চতুর্থ ইনিংসে রান তাড়া করতে নেমে কখনও ওয়ানডে বা কখনও টি-টোয়েন্টি মেজাজে ব্যাটিং করে জয়গুলো তুলে নিয়েছে ইংল্যান্ড।

ভারতের বিপক্ষে সিরিজের শেষ টেস্টেও এর ব্যতিক্রম হয়নি। ইংল্যান্ড ৩ উইকেটে ২৫৯ রান নিয়ে পঞ্চম দিন শুরু করেছিল। জয়ের জন্য তাদের প্রয়োজন ছিল ১১৯ রান। শেষ দিনের প্রথম সেশনে আর কোনো বিপদ হতে দেননি ইংলিশ ব্যাটাররা। ৭২ রানে অপরাজিত থাকা বেয়ারস্টো ১৪৫ বলে ১১৪ রান করে অপরাজিত ছিলেন শেষ পর্যন্ত। আর জো রুট অপরাজিত ছিলেন ১৪২ রান নিয়ে। আগের দিনই ইংল্যান্ডের এই দুই ব্যাটার হাফ সেঞ্চুরি তুলে নিয়েছিলেন। রুট তার সেঞ্চুরিতে পৌঁছাতে খেলেছেন ১৩৬ বল। আর বেয়ারস্টোর লেগেছে ১৩৮ বল।

এই দুজনের চতুর্থ উইকেটের জুটি অবিচ্ছিন্ন ছিল ২৬৯ রানে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে চতুর্থ ইনিংসে চতুর্থ উইকেটে এতো রানের জুটি নেই আর একটিও। ইংল্যান্ডের এই জয় আবারও প্রমাণ করলো মানসিকতা বদলে টেস্টে যে কোনো লক্ষ্যই তাড়া করা যায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com