1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

হাতীবান্ধায় বন্যার্তদের মাঝে পুলিশ নারী কল্যান সমিতির ত্রাণ বিতরণ

  • আপডেট : শনিবার, ২ জুলাই, ২০২২, ৮.৫০ পিএম
  • ৩৫২ Time View

লালমনিরহাট প্রতিনিধি রেজাউল ইসলামঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) উদ্যোগে বন্যাদুর্গদের মাঝে ত্রান বিতরণ এবং মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। 

শনিবার (২ জুলাই) বেলা ১২টার দিকে ঐ উপজেলার নিজ শেখ সুন্দর দাখিল মাদরাসার মাঠে গড্ডিমারী ও সানিয়াজান ইউনিয়নের পানিবন্দি ২৫০টি পরিবারের মাঝে এ ত্রান বিতরণ করা হয়।

পরে হাতীবান্ধা থানা চত্বরে শিশু কর্ণার উদ্বোধন, পুলিশ সদস্যের ১৫জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান এবং ৫০জন এতিম ও মেধাবী শিক্ষার্থী মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ প্রধান বেনজির আহমেদের সহধর্মিণী ও বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির সভানেত্রী জীশান মীর্জা। 

এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাওয়া বিবীসহ পুলিশের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

প্রসঙ্গত গত কয়েকদিনের টানা বৃষ্টিপাতের কারণে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার সানিয়াজান নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় নদীর তীরবর্তী এলাকায় পানি প্রবেশ করে। এতে প্রায় তিন হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ে। শুকনো খাবার আর বিশুদ্ধ পানির সংকট নিয়ে মানবেতর জীবনযাপন করছেন তারা। আর এই অসহায় প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে পুলিশের নারী সদস্যদের সংগঠন। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com