1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
Title :
পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে এ্যাপেক্স স্পিনিং বিপিএম পদক পেলেন কুমিল্লা ডিবির এসআই অর্ণব বড়ুয়া টাঙ্গাইলে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত “Transform, Growth & Sustainability”- নতুন উচ্চতার অঙ্গীকারে কমিউনিটি ব্যাংকের ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী চুয়াডাঙ্গায় বিশ্ব পর্যটন দিবস পালিত- ডিজিটাল প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে পর্যটন উন্নয়নের আহ্বান চাঁদাবাজ ও প্রতারক সুফি সাগরকে জেলহাজতে প্রেরণ নবীনগরে তালীমে হিযবুল্লাহ ও যুব কাফেলার নবগঠিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত উবার বাংলাদেশের কান্ট্রি হেড হলেন এসএম জামশেদ হাসান কালিয়ায় মাদক সেবনে বাধা দেওয়ায় কৃষককে কুপিয়ে হত্যার অভিযোগ চাঁদা না দেওয়ায় সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর, লুটের অভিযোগ

সারাদেশে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে

  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২, ১০.১০ পিএম
  • ৩১৭ Time View

সারাদেশে বন্যায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে সবচেয়ে বেশি ৬৮ জনের মৃত্যু হয়েছে পানিতে ডুবে।

শুক্রবার (১ জুলাই) বন্যা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ১৭ মে থেকে ১ জুলাই (শুক্রবার) দুপুর পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে ৯৫ জন হয়েছে। বন্যাকবলিত এলাকায় দুর্ঘটনা ও বিভিন্ন রোগে তাদের মৃত্যু হয়।

এছাড়া বন্যার কারণে নানা রোগে আক্রান্তের সংখ্যা বেড়ে ১০ হাজার ২০৯ জনে দাঁড়িয়েছে। আর ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন ছয় হাজার ৬২৯ জন। এতে একজনের মৃত্যু হয়েছে। আরটিআই (চোখের রোগ) রোগে আক্রান্ত হয়েছেন ৪০৮ জন। এ রোগে কারও মৃত্যু হয়নি।

বজ্রপাতে আক্রান্ত হয়েছে ১৫ জন, যাদের মধ্যে ১৫ জনেরই মৃত্যু হয়েছে। সাপের দংশনের শিকার হয়েছেন ১৩ জন। তাদের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে। আর পানিতে ডুবে মৃত্যু হয়েছে ৬৮ জনের।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ১৭ মে থেকে ১ জুলাই পর্যন্ত বন্যায় রংপুর বিভাগে পাঁচ, ময়মনসিংহ বিভাগে ৩৩, সিলেট বিভাগে ৫৬ ও ঢাকা বিভাগে একজনের মৃত্যু হয়।

জেলাভিত্তিক মৃত্যুর সংখ্যায় শীর্ষে রয়েছে সুনামগঞ্জ। ১৭ মে থেকে ১ জুলাইয়ের মধ্যে এ জেলায় ২৮ জনের মৃত্যু হয়। সিলেট জেলায় মৃত্যু হয়েছে ১৮ জনের। হবিগঞ্জ ও মৌলভীবাজারে মৃত্যু হয়েছে পাঁচজন করে। নেত্রকোনায় ১১ জন ও জামালপুরে মৃত্যু হয়েছে নয়জনের। ময়মনসিংহে ছয় জনের মৃত্যু হয়েছে। এছাড়াও শেরপুরে মারা গেছে সাতজন, কুড়িগ্রাম চারজন ও লালমনিরহাটে একজন মারা গেছেন। টাঙ্গাইলে মৃত্যুবরণ করেছেন একজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com