1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
Title :
প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৩তম বোর্ড সভা অনুষ্ঠিত অপরাধ ও দুর্নীতি প্রতিরোধে সমাজে বিভিন্ন শ্রেণী পেশার লোকজনদের এগিয়ে আসার আহ্বান ইসলামী ব্যাংকের ডিএমডি পদে ২ জনের পদোন্নতি নভোএয়ারের সকল ফ্লাইটে আইএফআইসি ব্যাংকের কার্ডে ১০% ছাড় এবং 0% ইএমআই সুবিধা

অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ৩৭ বাংলাদেশিকে আটক

  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২, ৮.৪২ পিএম
  • ২৮৭ Time View


নৌকায় করে অবৈধভাবে মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টাকালে ৩৭ বাংলাদেশিকে আটক করা হয়েছে।  বৃহস্পতিবার রাত ১টার দিকে তাদেরকে সেলাঙ্গরের কুয়ালা সেপাং থেকে আটক করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম স্টার অনলাইন।

মালয়েশিয়া মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সির (এমএমইএ) মেলাকা ও নেগরি সেম্বিলান অঞ্চলের পরিচালক ক্যাপ্টেন ইস্কান্দার ইশাক জানিয়েছেন, রাত ১টার সময় পরিচালিত অভিযানের সময় তার লোকজন চারজন ইন্দোনেশিয়ানকে আটক করেছে। এরা নৌকায় অভিবাসীদের পাচারের চেষ্টা করেছিল।

তিনি  বলেন, ‘আমাদের রাডার ৩০ জুন রাত ১১টার দিকে মালয়েশিয়ার জলসীমায় প্রবেশ করা একটি সন্দেহজনক নৌযানের গতিবিধি সনাক্ত করে। এর পরে আমরা অভিযান শুরু করি। আমাদের একটি টহল নৌযান এই এলাকায় পাঠানো হয় এবং আমরা কুয়ালা সেপাং থেকে প্রায় ১ দশমিক ২ নটিক্যাল মাইল দূরে একটি অনিবন্ধিত নৌকা খুঁজে পাই।’

ক্যাপ্টেন ইস্কান্দার জানান, নৌকা থাকা ৪১ জনকে এরপর এমএমইএ জেটিতে নিয়ে এসে আটক করা হয়। এ ঘটনায় মানবপাচার বিরোধী এবং অভিবাসী (সংশোধন) আইনে মামলা করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com