রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ভেস্তে গেল যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা, তেহরানের কড়া অবস্থান হাম ঠেকাতে ৯৫% শিশুকে টিকার আওতায় আনার আহ্বান স্বাস্থ্য প্রতিমন্ত্রীর হবিগঞ্জে উজাড় হচ্ছে বন অবৈধ করাত কল নিয়ে বন বিভাগ ও পল্লী বিদ্যুতের টানাপোড়েন মাধবপুরে অস্তিত্ব সংকটে ৫টি চা বাগান বিপাকে হাজারো শ্রমিক পরিবার ডা. জাফরুল্লাহ চৌধুরীর তৃতীয় মৃত্যুবার্ষিকী পালিত ১২০ সেরা পরিবেশক প্রতিষ্ঠানকে পুরস্কৃত করলো মার্সেল আইএফআইসি ব্যাংক এর “উপশাখা বিজনেস কনফারেন্স ২০২৬-খুলনা অঞ্চল” অনুষ্ঠিত সংবিধান সংস্কার পরিষদ গঠন না করা ও শপথ গ্রহণ না করা জাতির সঙ্গে প্রতারণার শামিল সৌদিতে পাঠিয়ে খোঁজ নেই দালালের: ৩ মাসেও ইকামা ও কাজ পাননি প্রবাসী সালেহ আহমেদ ডিএসইতে সূচকের উত্থান, তবুও কমল ৭৩৭ কোটি টাকার বাজার মূলধন

২০২১-২২ অর্থবছরে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১ জুলাই, ২০২২
  • ৩১৪ Time View

২০২১-২২ অর্থবছরে ৫৯ হাজার ২৫৬ কোটি টাকা রাজস্ব আদায় করেছে চট্টগ্রাম কাস্টম হাউস। তবে বিদায়ী অর্থবছরে কাস্টম হাউসের লক্ষ্যমাত্রা ছিল ৬৪ হাজার ৭৫ কোটি টাকা। এর আগের অর্থবছরে রাজস্ব আদায় হয়েছিল ৫১ হাজার ৫৭৬ কোটি টাকা।

বৃহস্পতিবার (৩০ জুন) চট্টগ্রাম কাস্টম হাউসের কমিশনার এম ফখরুল আলম এসব তথ্য গণমাধ্যমে জানিয়েছেন।

সূত্রে মতে, চলতি অর্থবছরে রাজস্ব বকেয়া পড়েছে ৩ হাজার ৮৮৪ কোটি ৪৩ লাখ টাকা।

জানা গেছে, পেট্রোবাংলার কাছে ৩ হাজার ৬৯৯ কোটি ২৮ লাখ টাকা, পদ্মা অয়েল কোম্পানির কাছে ১১৬ কোটি ৭৩ লাখ, মেঘনা পেট্রোলিয়ামের কাছে ২৮ কোটি ৪০ লাখ, স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েলের কাছে ৫৭ লাখ, সামিট এলএনজির কাছে ৫ কোটি ১১ লাখ, এক্সিলারেট এনার্জির কাছে ১৩ লাখ ও বাংলাদেশ পুলিশের কাছে ৩৪ কোটি ২১ লাখ টাকা বকেয়া রয়েছে।

কাস্টম কর্মকর্তারা বলছেন, বকেয়া বাদে অতিরিক্ত রাজস্ব আদায় হয়েছে ৭ হাজার ৬৮০ কোটি টাকা। প্রবৃদ্ধি হয়েছে ১৫ শতাংশ।

বকেয়াসহ হিসাব করলে রাজস্ব আহরণের পরিমাণ দাঁড়ায় ৬৩ হাজার ১৪০ কোটি টাকা। গেলো বছরের থেকে এ বছর বকেয়াসহ বেশি আদায় হয়েছে ১১ হাজার ৫৬৪ কোটি টাকা। আর বকেয়াসহ প্রবৃদ্ধি ২২ দশমিক ৪২ শতাংশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS