বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের আরো ২৭ ক্রেতার হাতে ওয়ালটন পণ্য কিনে পাওয়া উপহার হস্তান্তর কৃষি উদ্যোক্তা ফোরামের সভাপতি এম ইসলাম জাহিদ, নির্বাহী সভাপতি আব্দুল মোতালেব, সাধারণ সম্পাদক অলিউল্লাহ ডাকুয়া

সাত্বিক আহমেদ শাহ ডিএসইর নতুন সিএফও

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২
  • ২১৮ Time View

আজ ৩০ জুন প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে যোগদান করেছেন সাত্বিক আহমেদ শাহ।

দীর্ঘ ২২ বছরের অভিজ্ঞতাসম্পন্ন সাত্বিক আহমেদ শাহ দেশের বিভিন্ন স্বনামধন্য ও নেতৃত্ব স্থানীয় প্রতিষ্ঠানের দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জে যোগদানের পূর্বে তিনি একুশে টিভি (এস. আলম গ্রুপ) এর অতিরিক্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) হিসেবে কর্মরত ছিলেন। কনকর্ড গ্রুপ অব কোম্পানিজ এর হেড অব গ্রুপ অডিট এবং ইন্টারনাল কন্ট্রোল এর মহাব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি জেমকন গ্রুপ, বেঙ্গল গ্রুপ, অপসোনিন ফার্মা, স্কয়ার টেক্সটাইল (স্কয়ার গ্রুপ)- এ বিশেষ দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি স্কয়ার টেক্সটাইল লিমিটেড-এ ফাইন্যান্স এন্ড একাউন্টস ডিপার্টমেন্টে নির্বাহী হিসেবে ২০০১ সালে তার কর্মজীবন শুরু করেন।

সাত্বিক আহমেদ শাহ এমবিএ (ফাইন্যান্স), চার্টার্ড একাউটেন্সি (সিসি), এম.কম এবং বি.কম (একাউন্টিং) এবং IRCA-UK-ISO Lead Auditor on QMS-9001-2008 থেকে লিড অডিটর আইএসও এবং ISACA-USA থেকে Certified Information System Auditor (CISA) এবং ফাইন্যান্স ও অডিট সার্ভিসেস সেক্টরে বিশেষজ্ঞ প্রফেশনাল কোর্স অত্যন্ত কৃতিত্বের সাথে সম্পন্ন করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS