বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ
ঈদের চাঁদ দেখতে নাগরিকদের প্রতি সৌদি আদালতের আহ্বান ঈদ আনন্দে যোগ হোক নতুন স্মার্টফোন! বাজারে থাকা ৪টি প্রিমিয়াম স্মার্টফোন থেকে বেছে নিন আপনারটি দুদকের মামলা, এনবিআরের উপ-কর কমিশনার সাসপেন্ড বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের ২০২৬-২০২৮ এর ২৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত বৈশাখে কৃষকদের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেবেন প্রধানমন্ত্রী দুদকের অভিযানে এক মাসে ১৪০ কোটি টাকার সম্পদ ক্রোক পরীক্ষামূলকভাবে ১১ উপজেলায় ২২ হাজার কৃষককে ‘ফার্মার্স কার্ড’ দেবে সরকার নিজস্ব কারখানায় সৌরবিদ্যুৎ প্রকল্প স্থাপন করবে প্যারামাউন্ট বিনিয়োগকারীদের জন্য আইডিএলসির ২০% লভ্যাংশ ইসলামী ব্যাংক নিরপেক্ষভাবে পরিচালনার নির্দেশ গভর্নরের

ব্র্যাক ব্যাংক ভিসা’র চারটি পুরস্কার জিতেছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২৯ জুন, ২০২২
  • ২২৩ Time View

ভিসা ইন্টারন্যাশনাল লিমিটেড থেকে চারটি এক্সক্লুসিভ অ্যাওয়ার্ড জিতেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

এবার ব্র্যাক ব্যাংক টানা ৪র্থ বারের মতো ‘এক্সিলেন্স ইন পিওএস অ্যাকুয়্যারিং বিজনেস’ এবং টানা ৩য় বারের মতো ‘এক্সিলেন্স ইন কনজ্যুমার ক্রেডিট কার্ডস বিজনেস’ অ্যাওয়ার্ড জিতে নিয়েছে। এছাড়া টানা ২য় বারের মতো অর্জন করেছে আরও দু’টো পুরস্কার-‘এক্সিলেন্স ইন ই-কমার্স ইস্যুয়িং বিজনেস’ এবং ‘এক্সিলেন্স ইন কমার্শিয়াল কার্ডস বিজনেস।’

প্রতি বছর বিভিন্ন ক্যাটাগরিতে পেমেন্টের পরিমাণ ও সাফল্যের ভিত্তিতে ভিসা ইন্টারন্যাশনাল লিমিটেড তার ব্যবসায়ের অংশীদার ও সহযোগীদেরকে এ পুরস্কার দিয়ে থাকে।

গত ২৩ জুন রাজধানীর এক হোটেলে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারগুলো গ্রহণ করেন ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস বিভাগের এক্সিকিউটিভ ডিরেক্টর মো. খুরশীদ আলম, ডিরেক্টর মো. মেজবাউল হক, এবং ভিসা’র ভারত ও দক্ষিণ এশিয়ার গ্রুপ কান্ট্রি ম্যানেজার সন্দীপ ঘোষ।

ব্র্যাক ব্যাংকের পক্ষে আরও উপস্থিত ছিলেন হেড অব ক্রেডিট কার্ডস জোয়াদ্দার তানভীর ফয়সাল, হেড অব মার্চেন্ট অ্যাকুয়্যারিং খায়রুদ্দিন আহমেদ, হেড অব পেমেন্টস অ্যান্ড পার্টনারশিপ বিজনেস মো. রাশেদুল হাসান স্ট্যালিন এবং হেড অব রিটেইল ডিপোজিট অ্যান্ড এনএফবি সারাহ আনাম।

এ পুরস্কার সম্পর্কে ব্র্যাক ব্যাংকের হেড অব রিটেইল ব্যাংকিং মো. মাহীয়ুল ইসলাম বলেন, ‘ভিসা থেকে পর পর কয়েক বছর পাওয়া এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি ই-কমার্স ও কার্ড খাতে আমাদের ব্যবসায়িক শক্তিমত্তার প্রতিফলন বহন করে। আমাদের আকর্ষণীয় কার্ড প্রপোজিশন এবং ব্যাপক অ্যাকুয়্যারিং বিস্তৃতি গ্রাহকদের আস্থা অর্জনে সহায়তা করেছে। গ্রাহকদের পরিবর্তনশীল চাহিদা মেটাতে এবং ব্যবসায়িক গতি বজায় রাখতে আমরা এমন অভিনব সেবা দিয়ে যাবো। আমাদের প্রোডাক্টগুলোর প্রতি আস্থা রেখে সেবা প্রদানের সুযোগ দেওয়ার জন্য সম্মানিত গ্রাহকদেরকে ধন্যবাদ জানাই।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS