1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১০ জুন ২০২৬, ০২:০২ অপরাহ্ন
Title :
নবীনগরে মহেশখাল দখল করে দোকানঘর নির্মান, নিরব প্রশাসন আজকের জেএনজিদের ভাবনা ছিল মেজর জিয়ার মধ্যে-বিএনপি নেতা টিপু আলমডাঙ্গার হারদীতে বিএনপি নেতার ওপর আওয়ামী লীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ; হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জটিল রোগে আক্রান্তদের চিকিৎসায় পাশে দাড়ালো স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক নতুন রিসাইক্লিং উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ৯০%-এর বেশি কমিয়েছে সিঙ্গার বাংলাদেশ এমপিওর দাবিতে লাগাতার অবস্থান কর্মসূচীর ৩য় দিন ফুটবল বিশ্বকাপ উপলক্ষ্যে দেশজুড়ে সনি-স্মার্টের ‘গোল্ডেন গোল অফার’ শুরু লালমনিরহাটে জাতীয় মানবাধিকার সমিতির জেলা কমিটি গঠন; সভাপতি বেলাল, সাধারণ সম্পাদক দুলাল নতুন উদ্যোক্তাদের জন্য ১০ লাখ টাকা পর্যন্ত জামানতবিহীন ঋণ চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে বিক্ষোভ অব্যাহত, যোগ দিলেন নারী আমানতকারীরা

সূচক বাড়লেও কমেছে লেনদেন

  • আপডেট : শুক্রবার, ১০ ডিসেম্বর, ২০২১, ৯.১৫ এএম
  • ৪৩৯ Time View

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনেদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই)ও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার ডিএসইতে ১ হাজার ৪৩ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন ডিএসইতে আগের দিন থেকে ১০৮ কোটি ৯৩ লাখ টাকা কম লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ১ হাজার ১৫২ কোটি ৩৯ লাখ টাকার।
আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯৮৪ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ১১ পয়েন্ট এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়েছে।

বৃহস্পতিবার ডিএসইতে মোট ৩৭৭টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২১৪টির, দর কমেছে ১০৬টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৭টি কোম্পানির।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সিএসই সার্বিক সূচক পয়েন্ট কমে ২০ হাজার ৪৫৭ পয়েন্টে অবস্থান করছে। সিএসইতে লেনদেন হয়েছে ৩৯ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com