1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৮:২২ পূর্বাহ্ন
Title :
বাংলাদেশে এক্সপালস ২০০ সিরিজ নিয়ে এলো হিরো মোটোকর্প দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল রাজধানীতে ডিএমপির অভিযানে গ্রেপ্তার ৪৯৮, মামলা ৪৭ মন্ত্রিসভায় নতুন করে যোগ হচ্ছেন ৫ জন, প্রতিমন্ত্রী হচ্ছেন হুমায়ুন কবির বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন (BSPA)-এর জাতীয় সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত শপথ অনুষ্ঠান ঘিরে বঙ্গভবন এলাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা ডিএমপির রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল, শপথ আজ সন্ধ্যায় সিলেটের সেই সুমন রাজনৈতিক প্রতিহিংসা ও মিথ্যা মামলার হয়রাণীতে দিশেহারা কুমিল্লায় মাদকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান; ২৪ ঘণ্টায় ৯০ গ্রেপ্তার, আদালতে সাজা পুঁজিবাজারে ওয়ানস্টপ সেবা দিতে প্রস্তুতি নিচ্ছে এক্সপার্ট ফিনটেক

শাকিব খান আমেরিকার গ্রিন কার্ড হাতে পেলেন

  • আপডেট : মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ৪.২৪ পিএম
  • ২১৬ Time View
Shakib

বাংলাদেশের সুপারস্টার শাকিব খান। এবার তার স্বপ্ন পূরণ হল। আমেরিকার গ্রিন কার্ড হাতে পেলেন এই চিত্র নায়ক। ২০২১ সালের নভেম্বরে দেশ ছাড়েন ঢালিউডের এই শীর্ষ নায়ক। আমেরিকার স্থায়ীভাবে বসবাসের সুযোগের জন্য নিয়ম মেনে সেখানে প্রায় ৮ মাস ধরে বসবাস করছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন শাকিবের ঘনিষ্ঠজন। তিনি জানান, নিয়ম অনুযায়ী শাকিব খান গ্রিন কার্ড আগেই পেয়েছেন। তার ছয় মাস পূর্ণ হয়েছে। সবশেষ প্রিন্ট আকারে যে কার্ডটি আসার কথা, সেটিও তিনি পেয়েছেন।

তবে বিষয়টি নিয়ে শাকিব খান এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি। এবার দেশে ফিরে নিজের প্রযোজিত ‘রাজকুমার’ সিনেমার শুটিং করবেন বলে জানা গেছে। সিনেমাটির মহরত হয়েছিল নিউইয়র্কে। এতে তার বিপরীতে রয়েছেন এক মার্কিন অভিনেত্রী।

এদিকে, গুঞ্জন শোনা যাচ্ছে, যেহেতু গ্রিন কার্ডের মিশন সফল হয়েছে শাকিবের, তাই জুলাইয়ের প্রথম দিকে দেশে ফিরবেন শাকিব খান। তবে ঈদুল ফিতরে শাকিব খান অভিনীত ‘গলুই’ সিনেমাটি মুক্তি পায়। কিন্তু গ্রিন কার্ডের জন্য শাকিব খান দেশ না থাকায় অংশ নিতে পারেননি সিনেমাটির প্রচারণায়। এ সিনেমায় তার বিপরীতে প্রথমবার অভিনয় করেন পূজা চেরী।

এর আগে, গেল ২৮ মার্চ শাকিবের জন্মদিনে নিউইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনা কনভেনশনে ‘রাজকুমার’র মহরত অনুষ্ঠিত হয়। শাকিবের এসকে ফিল্মসের সঙ্গে এর সহযোগী প্রযোজক হিসেবে আছেন আমেরিকা প্রবাসী জাকারিয়া মাসুদ ও কাজী রিটন। এটি নির্মাণ করছেন হিমেল আশরাফ। আগামী মাসের শেষ দিকে সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com