মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

পুতিন যাচ্ছেন বিদেশ সফরে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২
  • ১৭৮ Time View
Putin

ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো বিদেশ সফরে যাচ্ছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি যাচ্ছেন তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান। ক্রেমলিনের কর্মকর্তা পাভেল জারুবিন আগামী সপ্তাহে পুতিনের এ সফরের কথা নিশ্চিত করেন।

তাজিকিস্তান এবং তুর্কমেনিস্তান দু দেশই সাবেক সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল এবং এখনো রাশিয়ার সঙ্গে দেশ দুটির অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। খবর- পার্সটুডের

তাজিকিস্তানের রাজধানী দুশানবেতে পুতিন দেশটির প্রেসিডেন্ট ইমোমালি রাখমোনের সঙ্গে সাক্ষাত করবেন। তিনি পুতিনের ঘনিষ্ঠ বন্ধু এবং দীর্ঘ দিন ধরে দেশের ক্ষমতায় রয়েছেন। তাজিকিস্তান থেকে পুতিন উড়ে যাবেন প্রতিবেশি দেশ তুর্কমেনিস্তানের রাজধানী আশখাবাদে। সেখানে তিনি যোগ দেবেন কাস্পিয়ান সাগর তীরবর্তী দেশগুলোর সম্মেলনে। পুতিন ছাড়াও ওই সম্মেলনে উপস্থিত থাকবেন আজারবাইজান, কাজাখস্তান, ইরান এবং তুর্কমেনিস্তানের নেতারা।

এর আগে সর্বশেষ গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে বেইজিং সফরে গিয়েছিলেন পুতিন। সেখানে তিনি চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাত করেন এবং রাশিয়া-চীন সম্পর্ককে ‘সীমাহীন’ বলে ঘোষণা করেন। ওই সফরের পর ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া।

এদিকে, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো মস্কো সফরে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্রেমলিনের এক মুখপাত্র। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নাকি ইউক্রেন পরিস্থিতিতে তিনি বিশেষ কোনো বার্তা বহন করবেন তা এখনো স্পষ্ট নয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS