1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পদ্মা সেতুতে মূত্র বিসর্জনকারী আরেকজন শনাক্ত, পেছনে লেখা ‘রাকিব’

  • আপডেট : সোমবার, ২৭ জুন, ২০২২, ৪.৩০ পিএম
  • ১৫০ Time View

নানা আয়োজনের মধ্যদিয়ে গত শনিবার উদ্বোধন করা হয়েছে স্বপ্নের পদ্মা সেতু। তবে সেদিন সাধারণ যানবাহন চলাচলের অনুমতি দেয়নি সরকার।

একদিন পর রোববার (২৬ জুন) ভোর ৫টা ৪০ মিনিট থেকে সেতু খুলে দেওয়া হয় সাধারণ যানবাহন চলাচলের জন্য। এরপর থেকেই ঢাকাসহ সারাদেশ থেকে মানুষ যেতে থাকেন পদ্মা সেতু দেখার জন্য। ব্যক্তিগত প্রাইভেটকার, মাইক্রোবাস, মোটরসাইকেল থেকে শুরু করে পিকআপ ও বাস ভাড়া করেও সেতু পাড়ি দিয়েছেন মানুষ। তবে এর মধ্যে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, এক যুবক পদ্মা সেতুর দুটি নাট-বল্টু খুলে নিয়েছেন। এই নাট দুটি দিয়ে লোহার রেলিংটি আটকানো রয়েছে কংক্রিটের রেলিংয়ের সঙ্গে। এ ঘটনাটি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়। অনেকেই ওই যুবকের শাস্তি দাবি করেন। পরে রোববার বিকেলের দিকে রাজধানীর শান্তিনগর থেকে ওই যুবককে আটক করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। আটকের পর তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়।

একইদিন ভাইরাল হওয়া আরেকটি ছবিতে পদ্মা সেতুর ওপরে সাদা শার্ট পরিহিত এক যুবককে মূত্র বিসর্জন করতে দেখা যায়। সেতুতে মূত্র বিসর্জন করা ওই যুবককেও খোঁজা হচ্ছে বলে রোববার রাতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডির সাইবার পুলিশ সেন্টারের বিশেষ পুলিশ সুপার রেজাউল মাসুদ জানান।

এসব ঘটনার মধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে কালো জার্সি পরিহিত আরেক যুবককে মূত্র বিসর্জন করতে দেখা গেছে পদ্মা সেতুর ওপর। তার জামার পেছনে ইংরেজি অক্ষরে লেখা ছিল ‘রাকিব’। তার পাশে দাঁড়িয়ে ছিলেন আরেক যুবক। আর স্ট্যান্ড করে রাখা ছিল একটি অ্যাপাচি ফোরভি মডেলের মোটরসাইকেল। কে এই রাকিব, তাকেও খুঁজছে পুলিশ।

আরেকজন মোটরসাইকেল চালক সেতু পাড়ি দেওয়ার সময় ভিডিওটি করে ফেসবুকে ছাড়েন। মুহূর্তের মধ্যে সেটিও ছড়িয়ে পড়ে এবং সমালোচনা শুরু হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com