1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Title :
Financial Statements (Q2) of BANGLADESH NATIONAL INSURANCE COMPANY LIMITED Financial Statements (Q2) of National Bank PLC পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইউনাইটেড ফাইন্যান্স নবীনগরে ১৫০ প্রধান শিক্ষক পদ শূন্য, সংকটে শিক্ষা ব্যবস্থা হবিগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার; মৃত্যু নিয়ে রহস্য, পলাতক স্বামী ও স্বজনরা এবি ব্যাংকে নবনিযুক্ত ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসারদের অভিষেক অনুষ্ঠিত ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের শক্তিশালী ব্যাটারি ও ২.৩২ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ নিয়ে আসছে রেডমি ১৭ মুখ থুবরে পড়েছে যমুনা সেতু-ঢাকা মহাসড়কের বিকল্প পথ; ছয় বছরে তিন পিলারে আটকে আছে সেতু নির্মাণ টানা ৬ বছরের পারফরম্যান্স নিশ্চয়তা মিলবে এই স্মার্টফোনে পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স

পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ সোমবার থেকে

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ১০.০৮ পিএম
  • ২৭৬ Time View

সোমবার ভোর ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করেছে সরকার। রোববার (২৬ জুন) রাতে এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে সেতু বিভাগ।

তথ্য অধিদপ্তরের এক তথ্য বিবরণীতে সেতু বিভাগের এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

বিবরণীতে বলা হয়, আগামীকাল ২৭ জুন ২০২২, সোমবার ভোর ৬টা থেকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলে নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

শনিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেন। আজ (রোববার) সকাল থেকে সেতুটি যানবাহন চলাচলের জন্য খুলে দেওয়া হয়।

সকালে যান চলাচল শুরুর পর দিনভর সেতুতে মোটরসাইকেলের আধিক্য দেখা যায়। যাত্রীদের বেশিরভাগই ছিলেন দর্শনার্থী। অনেকে দলবেঁধে মোটরসাইকেলে বন্ধুবান্ধব নিয়ে সেতুতে ভিড় করেন।

মোটরসাইকেল থেকে সেতুতে নেমে অনেককে ছবি তুলতে এবং ভিডিও ধারণ করতে দেখা যায়। যদিও সেতুতে থেমে ছবি তোলায় রয়েছে নিষেধাজ্ঞা।

উৎসুক মোটরসাইকেলচালকদের ভিড়ে রোববার সারাদিনই সেতুর দুই প্রান্তেই বেশ চাপ সৃষ্টি হয়।

এদিকে, রোববার রাতে পদ্মা সেতু উদ্বোধনের প্রথম দিনেই সেতুটিতে মোটরসাইকেল দুর্ঘটনা ঘটেছে। এতে দুজন মারাত্মকভাবে আহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, আহত হয়ে দুজন সেতুর ওপর পড়ে আছেন। পাশে রক্তের ছোপ। তাদের হাসপাতালে নেওয়ার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে জানতে চাইলে পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ‌‘দুর্ঘটনার বিষয়টি শুনেছি। খোঁজ নেওয়া হচ্ছে।’

বিষয়টি নিশ্চিত করে মুন্সিগঞ্জের অতিরিক্ত পুলিশ (প্রশাসন) সুপার সুমন দেব জানান, সেতুর ২৭ ও ২৮ নম্বরে পিলারের মাঝখানে এ ঘটনা ঘটে।

তবে এ ঘটনায় একজন আহত হয়েছেন বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com