1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Title :
অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ পাঁচ ইসলামী ব্যাংকের দায়িত্ব ছাড়লেন বাংলাদেশ ব্যাংকের প্রশাসকেরা সিলেটে গ্যাস ও বিদ্যুতের সমস্যায় চা শিল্পে স্থবিরতা চুয়াডাঙ্গার মোমিনপুরে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল

বন্যা কবলিত এলাকায় বিকাশের হেলথ ক্যাম্প: মিলছে চিকিৎসা, ওষুধ ও বিকাশ সেবা

  • আপডেট : রবিবার, ২৬ জুন, ২০২২, ৮.৪২ পিএম
  • ৩১৭ Time View

 স্মরণকালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সিলেট সদর, সুনামগঞ্জ সদর, গোয়াইনঘাট, ছাতক, দিরাই, নবীগঞ্জ, বিশ্বনাথ, বানিয়াচং-এর ১০টি এলাকায় ফ্রি হেলথ ক্যাম্প স্থাপন করেছে বিকাশ। ক্যাম্পগুলোতে প্রতিদিন পানিবাহিত ও ঠান্ডা-জ্বর জনিত রোগের প্রাথমিক চিকিৎসা সহ ওষুধ সেবা পাচ্ছেন অসংখ্য মানুষ। পাশাপাশি, বিশুদ্ধ খাবার পানি ও মোবাইল চার্জের সুবিধা এবং অস্থায়ী বিকাশ এজেন্ট সেবাও পাওয়া যাচ্ছে সেখানে।

সিলেটের ইউসেপ গাশিতলা টেকনিক্যাল স্কুল, হাজি আব্দুস সাত্তার বহুমুখী বিদ্যালয়, গোয়াইনঘাট সরকারী মডেল উচ্চ বিদ্যালয়, বিশ্বনাথ উপজেলা মাঠ; সুনামগঞ্জের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাঠাগার, ছাতক সরকারী বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়, দিরাই গভ. গার্লস হাই স্কুল, গোবিন্দগঞ্জ সরকারী কলেজ; এবং হবিগঞ্জের মুরাদপুর গভ. প্রাইমারি স্কুল ও শায়লা গভ. প্রাইমারি স্কুলে স্থাপিত ফ্রি হেলথ ক্যাম্পগুলোর প্রতিটিতে একজন করে এমবিবিএস ডাক্তার ও তাঁর সহকারীরা দুর্গতদের সেবা দিয়ে যাচ্ছেন।

ক্যাম্পগুলোতে বিশুদ্ধ পানির ব্যবস্থাও রাখা হয়েছে। এছাড়া, বিভিন্ন জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় মোবাইল ফোন চার্জের সুবিধাও রাখা হয়েছে সেখানে। পাশাপাশি, পানিবন্দী মানুষের জরুরী লেনদেকে সচল রাখতে ফ্রি হেলথ ক্যাম্পগুলোতে অস্থায়ী এজেন্ট পয়েন্ট স্থাপনের মাধ্যমে বিকাশ সেবা নেয়ার সুযোগও রাখা হয়েছে। এরই মধ্যে বন্যা দুর্গত অঞ্চলের অসংখ্য গ্রাহক এই সেবা গ্রহণ করেছেন।

বরাবরের মতোই বিকাশ তার সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে দেশের যেকোনো দুর্যোগে মানুষের পাশে থাকায় প্রত্যয়ে কাজ করে যাবে। তারই ধারাবাহিকতায় এই ফ্রি হেলথ ক্যাম্প পরিচালনা করছে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com