1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:৪৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা শিক্ষা বোর্ডে ইংরেজি দ্বিতীয়পত্র পরীক্ষায় অনুপস্থিত-২৪২৭, বহিষ্কার-২০ প্রেমিকার বিয়ে হওয়ায় ভৈরবে আবাসিক হোটেলে চিরকুট লিখে যুবকের আত্মহত্যা সিলেট বিভাগের ৬ নদীর পানি বিপদসীমা ছাড়িয়েছে, প্লাবিত হচ্ছে নিম্ন এলাকা হবিগঞ্জে খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ব্যাপক ক্ষতি সপ্তাহের শেষ কার্যদিবসে দরপতনের শীর্ষে এফএএস ফাইন্যান্স সপ্তাহের শেষ কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে দেশ জেনারেল ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে ইস্টার্ন হাউজিং বাংলাদেশের ফুটবলকে এগিয়ে নিতে নিজস্ব ‘মেসি’ জামাল ভূঁইয়ার সাথে হাত মেলালো অপো ইসলামী ব্যাংকের ‘গ্রাহক সমাবেশ’ অনুষ্ঠিত দেশ ও জোটের সার্বিক পরিস্থিতি নিয়ে গণতান্ত্রিক বাম ঐক্যের উম্মুক্ত সাংবাদিক সম্মেলন

টেস্টে যে রেকর্ড শুধুই স্টোকসের

  • আপডেট : শনিবার, ২৫ জুন, ২০২২, ৫.১৩ পিএম
  • ১৮৯ Time View


নিউ জিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি বেন স্টোকস। ২ চার ও ১ ছক্কায় ১৮ রান করে আউট হন শুক্রবার। তবে এর মধ্য দিয়ে একটি অনন্য রেকর্ডও গড়েছেন তিনি। টেস্ট ক্রিকেটের একমাত্র ক্রিকেটার তিনি যিনি ১০০টি ছক্কা ও ১০০ এর অধিক উইকেট শিকার করেছেন।

ইংল্যান্ডের হয়ে ৮১টি টেস্ট খেলে ৩২.৬৭ গড়ে তিনি উইকেট শিকার করেছেন ১৭৭টি। ইকোনোমি রেট ৩.২৯। আর রান করেছেন ৫ হাজার ২৩৭টি। সেঞ্চুরি ১১টি আর হাফ সেঞ্চুরি ২৮টি। ১০০টি ছক্কার পাশাপাশি ৬৩৩টি চারও হাঁকিয়েছেন।

শুক্রবার নিউ জিল্যান্ডকে তাদের প্রথম ইনিংসে ৩২৯ রানে আটকে দেয় ইংলিশরা। এরপর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ২১ রানেই ৪ উইকেট হারিয়ে বসে ব্রেন্ডান ম্যাককালামের শিষ্যরা। সেখান থেকে জনি বেয়ারস্টো ও বেন স্টোকস মারমুখী ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়েন। ৫৫ রানের মাথায় ব্যক্তিগত ১৮ রানে স্টোকসও ফিরেন। একই রানে ডাক মেরে ফেরেন বেন ফকস। তাতে ৫৫ রানেই ৬ উইকেট নাই হয়ে যায় স্বাগতিকদের।

সেখান থেকে বেয়ারস্টো ও অভিষিক্ত জেমি ওভারটন অসাধাল ব্যাটিং করেন। তারা দুজন সপ্তম উইকেটে ২০৯ রান তুলে দিন শেষ করে আসেন। তাতে ৫৫/৬ থেকে ২৬৪/৬ নিয়ে মাঠ ছাড়ে ইংলিশরা। দিনশেষে বেয়ারস্টো ১৩০ ও ওভারটন ৮৯ রানে অপরাজিত থাকেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com