1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
Title :
ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ দেশজুড়ে ৭ শতাধিক ওয়ালটন প্লাজায় মেডিক্যাল ক্যাম্পে ফ্রি চিকিৎসা প্রদান ইউনিলিভার বাংলাদেশের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো পরিবেশ সাংবাদিকতা বিষয়ক কর্মশালা নবীনগরে সন্ত্রাস বিরোধী আইনে যুবলীগ নেতাকে গ্রেফতার নবীনগরকে মাদকমুক্ত রাখতে ভিন্নধর্মী উদ্যোগ মেয়র প্রার্থী মাসুদ রানার দেশের বাইরে উন্নত স্বাস্থ্যসেবা সুবিধা দেওয়ার লক্ষে এসবিএসি ব্যাংক পিএলসি.-এর সঙ্গে চিকিৎসা ইন্টারন্যাশনালের চুক্তি স্বাক্ষর বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গালিচা সংবর্ধনা লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা দর বৃদ্ধির শীর্ষে নাহি অ্যালুমিনিয়াম

বসবাসের অযোগ্য শহরের তালিকায় ঢাকা ৭ম

  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ৭.১৬ পিএম
  • ২২৬ Time View

বসবাসের অযোগ্য শহরগুলোর তালিকায় এবার ৭ম স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের বাসযোগ্য শহরের নতুন তালিকা প্রকাশ করেছে দ্য ইকোনমিস্টের সিস্টার কোম্পানি ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ)। বিশ্বের বিভিন্ন দেশের শহরের ওপর জরিপ চালিয়েছে সংস্থাটি। ১৭২টি দেশের বিভিন্ন শহরের ওপর ভিত্তি করে এই তালিকা প্রকাশ করা হয়।

শুধু এবারই নয়, এর আগেও বসবাসের অযোগ্য শহরের তালিকায় ছিল ঢাকা। ২০২১ সালে বসবাসের যোগ্য শহরগুলোর তালিকায় ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল ১৩৭। ২০১৯ সালে ছিল ১৩৮ এবং ২০১৮ সালে ছিল ১৩৯ তম স্থানে।

চলতি বছর বাসযোগ্য শহরের তালিকায় ১৭২টি শহরের মধ্যে ১৬৬তম অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ তালিকার শেষ দিকে থাকা শহরটি বসবাসের একেবারেই অযোগ্য বলা যায়।

এদিকে বাসযোগ্য শহরগুলোর মধ্যে শীর্ষ স্থানে রয়েছে অস্ট্রিয়ার ভিয়েনা। ২০১৮ এবং ২০১৯ সালেও এই শহরটি বসবাসযোগ্য শহরগুলোর মধ্যে শীর্ষে ছিল। তবে ২০২১ সালের জরিপে বসবাসের যোগ্য শহরের তালিকায় শীর্ষ অবস্থান দখল করে নেয় নিউজিল্যান্ডের অকল্যান্ড।

বাসযোগ্য শহরগুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানের রয়েছে ডেনমার্কের কোপেনহেগেন। এরপরেই রয়েছে সুইজারল্যান্ডের জুরিখ, কানাডার ক্যালগারি ও ভ্যানকুভার।

এদিকে ১৭২টি দেশের মধ্যে লিবিয়ার ত্রিপোলি, নাইজেরিয়ার লাগোস এবং সিরিয়ার দামেস্কের অবস্থান একেবারে শেষের দিকে। অর্থাৎ এই শহরগুলো বিশ্বের সবচেয়ে বসবাসের অযোগ্য।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com