বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গার টেংরামারি জামে মসজিদে ইফতার মাহফিলে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি – মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান নির্বাচন পরবর্তী পদ্মবিলা ইউনিয়নের জনগণের সাথে মতবিনিময় করলেন চুয়াডাঙ্গা-১ আসনের এমপি মাসুদ পারভেজ রাসেল আইটিইটি-বাংলাদেশের ইফতার ও দোয়া মাহফিলে বাণিজ্য মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির দেখার কেউ নেই মাধবপুর কৃষি জমি, নদী, ছড়া, থেকে বালুমাটি লুট পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি ও শান্তা হোল্ডিংস লিমিটেড-এর মধ্যে চুক্তি স্বাক্ষর সনি-স্মার্ট’র শোরুম এখন বগুড়ায় ইসলামী ব্যাংকের ডিজিটাল সেবায় সহজ হলো দান এবং হজ্জ-উমরার প্রস্তুতি আইটিইউ-এর লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বিশ্বের ১৭ কোটি মানুষকে সংযুক্ত করেছে হুয়াওয়ে আইএফআইসি ব্যাংক ও কুমিল্লা সিটি কর্পোরেশনের মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর দেশজুড়ে ‘ঈদ উইথ শাওমি’ ক্যাম্পেইন শুরু, সিঙ্গাপুর ভ্রমণ, ক্যাশব্যাক ও নিশ্চিত উপহার জিতে নেয়ার সুযোগ

রাজধানীতে ৩ মাদক কারবারি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ১৫৬ Time View

রাজধানীর খিলগাঁওয়ে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা ও ফেন্সিডিল জব্দ করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দারা। এ সময় তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুন) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখা থেকে এ তথ্য জানানো হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২২ জুন) সকালে খিলগাঁওয়ে আনসার-ভিডিপি হেড কোয়ার্টারের সামনে মা মনি অটো ওয়ার্কসশপের পশ্চিম পাশের পাকা রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় মো. আব্দুল্লাহর দেহ তল্লাশি করে করে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসবের বাজারমূল্য প্রায় ১৮ লাখ টাকা।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে চায়ের বাড়ি নামের দোকানের সামনের রাস্তায় অভিযান চালানো হয়। এ সময় মো. কামরুজ্জামান সরদার ও আহসান হাবিবের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক (গোয়েন্দা) মুহাম্মদ রিফাত হোসেন রাইজিংবিডিকে বলেছেন, ‘ওই কারবারিরা টেকনাফ ও সীমান্ত এলাকা থেকে মাদক এনে রাজধানীর বিভিন্ন স্পটে সরবরাহ করত। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS