শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
চুয়াডাঙ্গা সদরের ৮ নং ওয়ার্ড জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত দেশের মানুষের খাদ্য ও জীবন নিরাপত্তা নিশ্চিত করুন – মোমিন মেহেদী সিলেট নগরীতে হঠাৎ করে বেড়েছে মশার উপদ্রব, সিসিকের নেই কোন ভূমিকা কালিয়া উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তার বিরুদ্ধে অর্থ লেনদেনের অভিযোগ সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ইনটেক লিমিটেড সপ্তাহের শেষ দিনে লেনদেনে শীর্ষে ওরিয়ন ইনফিউশন ব্যাংক স্থাপনার ভাড়ায় সর্বোচ্চ হার নির্ধারণ করল বাংলাদেশ ব্যাংক আমদানির প্রকৃত মূল্য যাচাই বাধ্যতামূলক করল এনবিআর   ফেব্রুয়ারি মাসে ৪৪৮ সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত আহত ১১৮১ : যাত্রী কল্যাণ সমিতি ময়মনসিংহ জেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জাতীয় পাট দিবস-২০২৬ অনুষ্ঠিত

রাজবাড়ীতে ডিবি পুলিশের অভিযানে পিস্তল সহ এক সন্ত্রাসী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৭০ Time View

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবির) বিশেষ অভিযানে ০১ জন শীর্ষ সন্ত্রাসীসহ ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি পিস্তলের ম্যাগাজিন ও ০৪ রাউন্ড পিস্তলের গুলি উদ্ধার।

ডিবি সূত্রে জানা যায়, বুধবার (২১ জুন) সকালে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান তার দিক নির্দেশনায় ও অতিঃ পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সালাহউদ্দিন এর সার্বিক তত্বাবধানে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ  প্রানবন্ধু চন্দ্র বিশ্বাস এর নের্তৃত্বে সঙ্গীয় অফিসার এবং ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার চর লক্ষীপুর হতে পাবনা জেলার আমিনপুর উপজেলার মিরপুর গ্রামের মৃত আলিমুদ্দিন ছেলে মোঃ দুল্লা শেখ ওরফে শামিম শেখ (৩৫), কে গ্রেফতার করেন এবং আসামীর হেফাজত হতে ০১ টি বিদেশী পিস্তল, ০১ টি পিস্তলের ম্যাগাজিন,০৪ রাউন্ড পিস্তলের গুলি ও একটি ১৫০ সিসি পালসার মোটর সাইকেল উদ্ধার করা হয়। 

রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান জানান,আসামীর বিরুদ্ধে রাজবাড়ী থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু করতঃ অদ্য ইং ২২/০৬/২০২২ তারিখ বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।

 উল্লেখ্য, উক্ত আসামীর নামে এর পূর্বে রাজবাড়ী  ও পাবনা জেলার বিভিন্ন থানায় অন্ত্র, ডাকাতি ও অন্যান্য মামলা সহ মোট ০৪ (চার) টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS