রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
ভাসমান ১৭০ মিলিয়ন ব্যারেল ইরানি তেল, বাজারে স্বস্তির আভাস ঈদ উপলক্ষে পরিবারের সদস্যদের নিয়ে কবর জিয়ারত তারেক রহমানের প্রধানমন্ত্রীর পরিবার ও ড. ইউনূসের মধ্যে ঈদ শুভেচ্ছা বিনিময় গোলাপগঞ্জের প্রথম সাপ্তাহিক গোলাপ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মারা গেছেন, বৃহত্তর সিলেট জেলা অনলাইন প্রেসক্লাবের শোক ইরানের কিছু তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিল করল যুক্তরাষ্ট্র উৎসবের দিনে আবহাওয়ার চ্যালেঞ্জ, বৃষ্টি থাকতে পারে আরও একদিন ৮১ হাজার বন্দির ঈদ কারাগারে, উল্লেখযোগ্য সংখ্যক ভিআইপি ডক্টরস ক্লাব অব ভৈরবের নবগঠিত কমিটিতে সভাপতি মাসুদ ও সম্পাদক নজরুল দিনাজপুরের গোর-এ-শহীদ ময়দানে দেশের বৃহত্তম ঈদ জামাত অবকাঠামোয় হামলা হলে ‘জিরো টলারেন্স’, ইরানের হুঁশিয়ারি

বীরগঞ্জের ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২
  • ১৪৬ Time View

দিনাজপুর প্রতিনিধি নাজমুল ইসলাম (মিলন) – দিনাজপুরের বীরগঞ্জে বাংলাদেশ আওয়ামীলীগ ভোগনগর ইউনিয়ন শাখার ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলে আলহাজ মজিবর রহমান সভাপতি এবং হরিপদ রায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার ভোগনগর বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রথম অধিবেশনে প্রধান অতিথি হিসেবে কাউন্সিলের উদ্বোধন করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জাকারিয়া জাকা। 

ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মজিবর রহমানের সভাপতিত্বে এবং উপজেলা আওয়াশীলীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক রবিউল ইসলাম সাবুলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সম্পাদক নুর ইসলাম নুর। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মোঃ রাজিউর রহমান রাজু, শামীম ফিরোজ আলম, সাংগঠনিক সম্পাদক আবুল খাইর ও যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী প্রমুখ। 

কাউন্সিলে ২শ ৪২ ভোটারের মধ্যে ২শ ৩৯ জন ভোটার গোপন ব্যালটের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করার জন্য ভোট প্রয়োগ করেন। ভোট গণনার পর রাত সাড়ে ১০টায়  ফলাফল ঘোষণা করা হয়। 

সভাপতি পদে আলহাজ্ব মজিবর রহমান ১২৭ ভোট পেয়ে এবং সাধারণ সম্পাদক পদে হরিপদ রায় ৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।  

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS