1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

ইউপি সদস্যকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা

  • আপডেট : বুধবার, ২২ জুন, ২০২২, ১১.২৯ এএম
  • ২৬২ Time View

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশানুজ্জামান বাবলুকে (৪৫) গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় আরও দু-তিন জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) রাতে বেনাপোল পোর্ট থানার বালুন্ডা বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহত আশানুজ্জামান বাবলু শার্শা উপজেলার মহিষাকুড়া গ্রামের রমজান মোল্লার ছেলে এবং বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের সদস্য।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালুন্ডা বাজারে বাবলুর একটি বাড়ি আছে। বাড়ির সামনে একটি চায়ের দোকানে বসে গল্প করছিলেন তিনি। এ সময় একদল সন্ত্রাসী মোটরসাইকেলে এসে সেখানে প্রথমে চার-পাঁচটি বোমা নিক্ষেপ করে। বোমার শব্দে আশেপাশের লোকজন পালিয়ে গেলে বাবলুকে গলা কেটে হত্যা করে তারা পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।

তবে এলাকার অনেকে বলেছেন, চোরাচালানের সিন্ডিকেট এবং সোনা পাচারের লেনদেন সংক্রান্ত দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনি বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করা হচ্ছে। বাবলুর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com