1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
Title :
কুমিল্লা দাউদকান্দিতে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচি সেপ্টেম্বরের ২১ দিনে রেমিট্যান্স ২০৬ কোটি ৩০ লাখ ডলার জিপিএফ-সিপিএফের মুনাফার হার অপরিবর্তিত, প্রজ্ঞাপন জারি ১১টি উৎপাদন ও সেবা খাতে অনলাইনে ভ্যাট রিটার্ন বাধ্যতামূলক করেছে এনবিআর বিনিয়োগকারীদের সেবা সহজ করতে নতুন ওয়েবসাইট ডিএসইর নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

রাজবাড়ীতে আওয়ামীলীগ নেতাকে কুপিয়ে হত্যা

  • আপডেট : মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ৬.৪৫ পিএম
  • ২২৬ Time View

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নে আওয়ামীলীগ নেতা আক্কাস আলীকে (৭০) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত আক্কাস পাবনার ঢালারচর ইউনিয়নের ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক।

মঙ্গলবার (২১ জুন) দুপুর ১টার দিকে দেবগ্রাম ইউনিয়নের রাখালগাছি গ্রামে তাকে হত্যা করা হয়। নিহত আক্কাস আলী পাবনার বেড়া উপজেলার ডারাই গ্রামের মৃত ময়েজ উদ্দীনের ছেলে। 

সর্বহারা পার্টির আধিপত্য নিয়ে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে ধারণা করছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি বলেন, আক্কাস আলী এক সময় বেড়া উপজেলা আওয়ামীলীগের সদস্য ছিলেন। দীর্ঘ ৪১ বছর তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। সকাল থেকে তিনি রাখালগাছি হতে গুদারাঘাট পর্যন্ত সরকারি রাস্তার কাজ দেখাশোনা করছিলেন। বেলা ১টার দিকে তাকে কুপিয়ে হত্যা করা হয়। তার ঘাড়ে এবং হাতে একাধিক কোপের চিহ্ন রয়েছে। একাধিক সন্ত্রাসী তাকে হত্যা করে পালিয়ে যায় বলে তিনি জানান। 

গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার বলেন, আক্কাস আলীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টির তদন্ত করে দেখছে। 

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com