1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১০:০৯ পূর্বাহ্ন
Title :
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মীরা পাবেন সর্বোচ্চ তিন মাসের মূল বেতনের সমান বোনাস ডিএমডি পদে দুই বছরের অভিজ্ঞতা ছাড়াই ছয় ব্যাংকের এমডি হওয়ার সুযোগ নগদ লেনদেনের ব্যয় ডিজিটালের তুলনায় ২৮ গুণ: বাংলাদেশ ব্যাংক নবীনগরে সাংবাদিক রুহেলের উপর কিশোর গ্যাংয়ের হামলা, গুরুতর আহত অবস্থায় ঢাকায় প্রেরণ আলমডাঙ্গায় মাদকবিরোধী অভিযানে মাদক মামলার পলাতক আসামি সুষম কাওনাইন ও স্ত্রী গ্রেফতার, স্বামীর বিরুদ্ধে আরও ৫ মামলা প্রধানমন্ত্রী তারেক রহমানের ভার্চুয়াল উদ্বোধন, দেশজুড়ে ৩৮ হাজার ৯৭০ চাষির জন্য ১২ কোটি টাকার বেশি বরাদ্দ পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে মার্কেন্টাইল ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্র্যাক ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ম্যারিকো পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে জিএসপি ফাইন্যান্স

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে মোহাম্মদ বিন সালমানের আঙ্কারা সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ

  • আপডেট : রবিবার, ১৯ জুন, ২০২২, ১২.১৭ পিএম
  • ১৮১ Time View

আগামী সপ্তাহে সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান তুরস্ক সফর করবেন বলে জানিয়েছে আঙ্কারা৷ এদিকে বুধবার সৌদি প্রিন্সের আঙ্কারা সফরে দুই দেশের সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা হবে জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়্যিপ এরদোয়ান৷

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে মোহাম্মদ বিন সালমানের আঙ্কারা সফর নানা কারণেই গুরুত্বপূর্ণ৷ ২০১৮ সালে তুরস্কে অবস্থিত সৌদি দূতাবাসে সাংবাদিক জামাল খাশগজি হত্যার পর সৌদি প্রিন্স আর তুরস্ক সফর করেননি৷

সাংবাদিক খাশগজি হত্যার বিষয়ে আন্তর্জাতিক বিশ্বের চাপের মুখে পড়েছিলেনন সৌদি প্রিন্স৷ এই হত্যাকাণ্ডের পিছনে ৩৬ বছর বয়সি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের হাত রয়েছে, এমন দাবি করেছিল যুক্তরাষ্ট্রের গোয়েন্দা দপ্তর৷

এই ঘটনায় সৌদি-তুরস্ক সম্পর্কেও ফাটল দেখা দেয়৷ তবে খাশগজি হত্যাকাণ্ড নিয়ে সৌদি যুবরাজকে চাপে ফেললেও আগামী মাসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন দেশটিতে সফর করবেন বলে জানা গিয়েছে৷

এদিকে বর্তমানে অর্থনৈতিক চাপে থাকা তুরস্কও প্রতিবেশী ও আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা চালিয়ে যাচ্ছে৷ সূত্র: ডিডাব্লিউ, ডিপিএ

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com