1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

আগামীকাল বরিশালে জয় বাংলা কনসার্ট মঞ্চ মাতাবে দেশ সেরা ৪৫ শিল্পী

  • আপডেট : বুধবার, ১৫ জুন, ২০২২, ৯.৫৮ পিএম
  • ২১৪ Time View

বরিশাল এস এল টি তুহিন: নগরীতে আগামীকাল অনুষ্ঠিত হবে জয় বাংলা কনসার্ট। বিকেল ৫ টায় বঙ্গবন্ধু উদ্যানে এ কনসার্ট হবে। বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর আয়োজনে এবং বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় আয়োজিত এ কনসার্টে অংশ নেবে দেশ বরেন্য ৪৫ জন শিল্পী। বরিশালবাসীকে আনন্দ দেবে তাপস এন্ড ফ্রেন্ডস এর টিম। এ লক্ষ্যে বুধবার দুপুরেই বরিশাল পৌছেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় গানে নাচে আর অভিনয়ে মঞ্চ মাতাবে মমতাজ, ফেরদৌস, পূর্নিমা, নিরব,মীম লুইপা,বালাম, প্রতীক হাসান,ঐশী, তমা মির্জারা। অনুষ্ঠানটি গান বাংলা (জিবি) টেলিভিশনে সরাসরি সম্প্রচার করবে। আয়োজক কমিটির প্রত্যাশা আবহাওয়া অনুকুলে থাকলে কনসার্টে ২০ সহাধিক মানুষের সমাগম ঘটবে।

বরিশাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাট্রিজ এর সভাপতি সাইদুর রহমান রিন্টু বলেন, কনসার্ট আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। জয় বাংলাকে জাতীয় স্লোগান হিসাবে স্বীকৃতি দেওয়ার বিষয়টিকে আনন্দ-উল্লাসে বরন করতেই আমাদের এই আয়োজন। আশা করছি বরিশালের মানুষ কানসার্টটি খুব উপভোগ করবে।

তিনি বলেন, এই কনসার্টটি আয়োজনের প্রচেষ্টা আমাদের দীর্ঘ দিনের। কিন্তু ঘূর্নিঝড় অশনীর কারনে প্রথম যে ডেট (তারিখ) দিয়েছিলাম তা স্থগিত করতে হয়। এরপর সব কিছু বিবেচনা করে পুনরায় ১৬ জুন নির্ধারন করি। আশা করছি আবহাওয়া আমাদের অনুকুলে থাকবে।

এদিকে সকাল ১১ টার দিকে ঢাকা বিমান বন্দরে অবস্থান কালে লাইভে আসেন তাপস। তিনি বলেন, বরিশালের উদ্দেশ্যে বিমান বন্দরে রয়েছেন তারা। বরিশালবাসীকে কনসার্টে আসার আমন্ত্রন জানিয়ে তিনি তার সাথে থাকা সকল শিল্পীদের পরিচয় করিয়ে দেন।

স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মূল উদ্দীপক স্লোগান ‘জয় বাংলা’ এখন জাতীয় স্লোগান। বর্ণিল এ অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বেসরকারী বিনিয়োগ বিষয়ক উপদেস্টা বিশিস্ট ব্যবসায়ী সালমান এফ রহমান। অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র পরিচালক মাঈনউদ্দিন আবদুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত থাকবেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com