1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
Title :
নবীনগরে পোস্টার লাগানোকে কেন্দ্র করে সংঘর্ষে অন্তঃসত্ত্বাসহ আহত ৫ সিএসআর প্রোগ্রাম এর আওতায় আইসিডিডিআর,বি -কে সহায়তা দিচ্ছে কমিউনিটি ব্যাংক ঢাকার মিরপুরের বড়বাগে আইএফআইসি ব্যাংকের এটিএম বুথের আনুষ্ঠানিক উদ্বোধন টাঙ্গাইলে কামারপাড়া ব্রিজ যেন এক অন্তহীন দুর্ভোগের নাম প্রায় ৭৭ কোটি টাকার অবৈধ সম্পদ: ১৮ জনের বিরুদ্ধে ১৬ মামলা করবে দুদক রোহিঙ্গা সংকট সমাধানে তারেক রহমানের পাঁচ দফা প্রস্তাব নঈম নিজাম ও সাবেক এমপি ফরিদা ইয়াসমিনের বিরুদ্ধে দুদকের মামলা সিলেটে বাড়ছে ডেঙ্গু, আরও ৮ রোগী শনাক্ত কুমিল্লায় ৬০ হাজার শলাকা সিগারেটসহ যুবক আটক বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও দেশের প্রথম অনুমোদিত ক্যামেরা সার্ভিস সেন্টার চালু

রুশ নাগরিকের রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে লাশ উদ্ধার

  • আপডেট : সোমবার, ১৩ জুন, ২০২২, ২.০৪ পিএম
  • ১৬৩ Time View

পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে কর্মরত এক রুশ নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ইভানভ অ্যান্টন (৩৩) রুপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোসেম নামের একটি প্রতিষ্ঠানে ইনস্টলার হিসেবে কর্মরত ছিলেন।

রোববার (১২ জুন) রাতে উপজেলার সাহাপুরের নতুনহাটে নির্মাণ প্রকল্পে কর্মরতদের আবাসন প্রকল্প গ্রিনসিটি ভবনের একটি কক্ষের লিফটের সামনে থেকে লাশ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, রাতে গ্রিনসিটি আবাসিকের দুই নম্বর ভবনের ১২ তলার লিফটের সামনে কয়েকবার বমি করেন অ্যান্টন। কিছু সময় পর এক রুমমেট তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। এই খবর গ্রিনসিটি প্রকল্পসহ সংশ্লিষ্ট কর্মকর্তাকে জানানো হয়। খবর পেয়ে প্রকল্পের চিকিৎসকরা এসে তাকে মৃত ঘোষণা করেন।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস বলেন, ‘অচেতন অবস্থায় লিফটের সামনে পড়ে ছিলেন অ্যান্টন। পরে চিকিৎসকেরা এসে তাকে মৃত ঘোষণা করেন। প্রকল্পের চিকিৎসকদের ধারণা, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন।’

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ‘লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে সংশ্লিষ্ট দূতাবাসের সহযোগিতায় লাশ নিজ দেশে পাঠানো হবে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com