1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

প্রাথমিক আবেদন ৩ লাখ ৯৮ হাজার রাবিতে

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২, ১২.০৭ পিএম
  • ২২৩ Time View
Rajshahi-University

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রাথমিক আবেদন শেষ হয়েছে। ২৫ মে থেকে শুরু হয়ে ৯ জুন পর্যন্ত মোট আবেদন পড়েছে ৩ লাখ ৯৮ হাজার। ‘সি’ ইউনিটে সর্বাধিক আবেদন জমা পড়েছে।

শুক্রবার (১০ জুন) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেন্টারের পরিচালক অধ্যাপক বাবুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন।

অধ্যাপক বাবুল ইসলাম বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ২০২১-২২ সেশনের ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে গত ২৫ মে শুরু হওয়া প্রাথমিক আবেদন ৯ জুন শেষ হয়েছে। প্রাথমিক এ আবেদন শেষে ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটে মোট আবেদন পড়েছে ৩ লাখ ৯৮ হাজার।

তিনি বলেন, হিসাব অনুসারে ‘এ’ ইউনিটে ১ লাখ ৪৫ হাজার, ‘বি’ ইউনিটে ১ লাখ ৩ হাজার এবং ‘সি’ ইউনিটে ১ লাখ ৫০ হাজার ভর্তিচ্ছু আবেদন করেছেন।

চূড়ান্ত ফলাফলের বিষয়ে এ পরিচালক বলেন, প্রাথমিক আবেদনের ফলাফল আগামী ১৪ জুন বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে প্রকাশিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার চূড়ান্ত পর্যায়ের আবেদন ১৫ জুন শুরু হয়ে চলবে ২৮ জুন পর্যন্ত। তাছাড়া ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ থেকে ২৭ জুলাই। চার শিফটে ১৮ হাজার করে মোট ৭২ হাজার শিক্ষার্থী প্রতি ইউনিটে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে। ভর্তি পরীক্ষায় চূড়ান্ত পর্যায়ের আবেদন ফি ১১শ’ টাকা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com