1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন

লেনদেন বেড়েছে ১০.৫৯% ডিএসইতে

  • আপডেট : শনিবার, ১১ জুন, ২০২২, ১১.৩৫ এএম

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থান-পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে। আলোচ্য সপ্তাহে ডিএসইতে লেনদেন বেড়েছে ১০.৫৯ শতাংশ। গত সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ৪ হাজার ৩৪১ কোটি ৯১ লাখ ৩৬ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল  ৩ হাজার ৯২৬ কোটি ১২ লাখ ৪৬ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪১৫ কোটি ৭৮ লাখ ৮৯ হাজার  টাকার বা ১০.৫৯ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ২৮ দশমিক ৭৭ পয়েন্ট বা দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৬ হাজার ৪৮০ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩ দশমিক ৩০ পয়েন্ট বা  দশমিক ১৪ শতাংশ কমে ২ হাজার  ৩৫২ পয়েন্টে নেমেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১.৯৮ পয়েন্ট বা  দশমিক ১৪ শতাংশ কমেছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৪টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২০৬টির, কমেছে ১৫৭টির। আর ২৬টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ২ হাজার ৬০৪ কোটি ৬১ লাখ ৯৬ হাজার  টাকা বা ২ দশমিক ৫০ শতাংশ বাজার মূলধন বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫২ লাখ ২ হাজার ৭৭ কোটি ২০ লাখ ৫৯ হাজার  টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫২ লাখ ২ হাজার ৮৮১ কোটি ৮২ লাখ ৫৫ হাজার  টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com