শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ‘অনিবার্য চরিত্র’: তারেক রহমান টাঙ্গাইলে ট্রেনের নিচে পড়ে ৫ জনের মৃত্যু, পরিচয় অজ্ঞাত ময়মনসিংহ নগরীতে অবৈধ পার্কিং ও সিএনজির বিরুদ্ধে মোবাইল কোর্ট, ১৬ যানবাহন আটক জুয়ার আসর হতে ৫ জুয়ারু আটক, ৪ জন পালাতক মাধবপুর ১৪৪ধারা জারি দুই সংগঠনের সম্মেলন স্থগিত মানসুরা চৌধুরী অনামিকার ৮ম জন্মদিন উদযাপন, সবার কাছে দোয়া কামনা প্রতিদিন ১৬৭ কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী যুদ্ধ পরিস্থিতিতে বিপর্যস্ত বিমান চলাচল, ২৮ দিনে বাতিল ৭৯৭ ফ্লাইট ভারত-বাংলাদেশ জ্বালানি সহযোগিতা: পার্বতীপুরে এলো ৫ হাজার টন ডিজেল সিলেটের গোয়াইনঘাটের ভূমি অফিসে মারামারি, স্যোশাল মিডিয়ায় ভিডিও ভাইরাল

হাতীবান্ধায় ২৫ কেজি গাজা ও মাইক্রোবাস সহ একজন আটক

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শুক্রবার, ১০ জুন, ২০২২
  • ১৭৯ Time View

লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় অভিযান চালিয়ে পঁচিশ কেজি গাঁজাসহ সুজন মিয়া (১৮ ) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে হাতীবান্ধা থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ জুন) রাত ৯ টায় উপজেলার বিদ্যুৎ অফিস সংলগ্ন রেল গেটের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক সুজন মিয়া হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবী এলাকার আজিজুল ইসলামের ছেলে।

হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মাদকব্যবসায়ী গাঁজাসহ রংপুরের উদ্দ্যেশে যাচ্ছে। নিশ্চিত হওয়ার পরে আমরা গাড়ী টিকে ধাওয়া করলে গাড়ী টি দ্রুত গতিতে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে রেলগেট এলাকায় পৌছালে গেট আটকিয়ে গাড়ীটি আটক করা হয়। এ সময় পঁচিশ কেজি গাঁজা ও একটি হাইচ (যাহার নাম্বার ঢাকা মেট্রো চ ৫৪-০২৯৫) গাড়িসহ সুজনকে আটক করা হয়। এ সময় ড্রাইভার পালিয়ে যায়।

দীর্ঘদিন ধরে সুজন মিয়া লালমনিরহাটের বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রংপুরসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন ওসি এরশাদুল আলম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS