1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
Title :
চুয়াডাঙ্গা আদালত চত্বরে ভুয়া আইনজীবীসহ দুইজন আটক, ‘রায় পাইয়ে দেওয়ার’ নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ নবীনগরে সোলার সিস্টেমে অনাবাদি জমিতে আউশ আবাদে কৃষকের ভাগ্য বদল বিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেডের গুরুত্বপূর্ণ চার পদে নতুন নিয়োগ ডিজাইন, এআই ও পারফরম্যান্সে জোর দিয়ে নতুন ৫জি মাস্টার ফোন আনছে ইনফিনিক্স তনু হত্যা মামলায় গ্রেফতার একমাত্র আসামি জামিনে মুক্ত রাজস্ব ব্যবস্থার সংস্কারে ১৮ আগস্ট এনবিআরের দ্বিতীয় রাজস্ব সম্মেলন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান Notice of the 26th Annual General Meeting of Islami Insurance Bangladesh Limited গুজবে কান নয়, বিনিয়োগকারীদের সতর্ক করল ডিএসই-বিএসইসি মেঘনা পেট্রোলিয়ামে নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. এম. তামিম

কর কমছে তালিকাভুক্ত কোম্পানির

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ৫.১৫ পিএম
  • ১১২ Time View

দেশের পুঁজিবাজারে গতিশীলতা বাড়ানোর লক্ষ্যে আগামী ২০২২-২৩ অর্থবছরের বাজেটে শর্তসাপেক্ষে তালিকাভুক্ত কোম্পানির আয়করের (Corporate Tax) হার কমানোর প্রস্তাব করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৯ জুন) জাতীয় সংসদে আগামী ২০২২-২৩ অর্থবছরের ঘোষিত বাজেটে কর কমানোর এই প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল।

প্রস্তাব অনুসারে, তালিকাভুক্ত যেসব কোম্পানি তার পরিশোধিত মূলধনের কমপক্ষে ১০ শতাংশ পুঁজিবাজার থেকে সংগ্রহ করেছে সেসব কোম্পানিকে ২০ শতাংশ হারে কর দিতে হবে। বর্তমানে এই করের হার ২২ দশমিক ৫০ শতাংশ। কোনো কোম্পানি ন্যুনতম ১০ শতাংশ শেয়ার ইস্যুর শর্ত পরিপালনে ব্যর্থ হলে ওই কোম্পানিকে বর্তমান হারেই অর্থাৎ ২২ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হবে।

অন্যদিকে তালিকাভুক্ত যেসব কোম্পানি তাদের মোট ইস্যুকৃত শেয়ারের ১০ শতাংশের কম প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে বাজারে ছেড়েছে সেসব কোম্পানিকে আগামী অর্থবছরেও ২২ দশমিক ৫ শতাংশ হারে কর দিতে হবে। আর শর্ত পরিপালনে ব্যর্থ হলে কর দিতে হবে ২৫ শতাংশ হারে।

তালিকাভুক্ত কোম্পানির করহার হ্রাস পেলে কোম্পানিগুলোর নীট মুনাফা বাড়বে। তাতে ভাল কোম্পানিগুলো বাজারে তালিকাভুক্ত হতে আগ্রহী হবে। অন্যদিকে কর কমার কারণে নিট মুনাফা বাড়বে বলে কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণার সক্ষমতাও বাড়বে। তাতে পুঁজিবাজারের বিনিয়োগকারীরাও লাভবান হবেন।

একনজরে তালিকাভুক্ত কোম্পানির কর হারের প্রস্তাব-

বিবরণবিদ্যমান২০২১-২০২২ অর্থবছরপ্রস্তাবিত২০২২-২০২৩ অর্থবছরশর্ত পরিপালনের ব্যর্থতায় প্রস্তাবিত করহার
পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০ শতাংশের অধিক শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে২২.৫%২০%২২.৫%
পাবলিকলি ট্রেডেড কোম্পানি যাদের পরিশোধিত মূলধনের ১০ শতাংশ বা ১০ শতাংশের কম শেয়ার IPO (Initial Public Offering) এর মাধ্যমে হস্তান্তরিত হয়েছে২২.৫%২২.৫%২৫%
পাবলিকলি ট্রেডেড নয় এরূপ কোম্পানি৩০%২৭.৫%৩০%
এক ব্যক্তি কোম্পানি২৫%২২.৫%২৫%
পাবলিকলি ট্রেডেড-ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান (মার্চেন্ট ব্যাংক ব্যতীত)৩৭.৫%৩৭.৫%শর্ত প্রযোজ্য নয়
পাবলিকলি ট্ট্রেডেড নয় এরূপ-ব্যাংক, বীমা ও আর্থিক প্রতিষ্ঠান৪০%৪০%শর্ত প্রযোজ্য নয়
মার্চেন্ট ব্যাংক৩৭.৫%৩৭.৫%শর্ত প্রযোজ্য নয়
সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সকল প্রকার তামাকজাত পণ্য প্রস্তুতকারী কোম্পানি৪৫%(+) ২.৫ % সারচার্জ৪৫%(+) ২.৫ % সারচার্জশর্ত প্রযোজ্য নয়
পাবলিকলি ট্রেডেড মোবাইল ফোন কোম্পানি৪০%৪০%শর্ত প্রযোজ্য নয়

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com