1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০৩ মে ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন

খননকারী যন্ত্রের সঙ্গে ধাক্কা লেগে পূর্ব ইরানে ট্রেন দুর্ঘটনায় ২০ জন নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২, ১০.২১ এএম

খননকারী যন্ত্রের সঙ্গে ধাক্কা লেগে পূর্ব ইরানে ট্রেন দুর্ঘটনায় ২০ জন নিহত হয়েছেন। দেশটির কাকভোরে এই দুর্ঘটনা ঘটে। তখনও চারপাশ অন্ধকার ছিল। ট্রেনটিতে ১১টা কামরা ছিল। উদ্ধারকারী দল দ্রুত আহতদের হাসপাতালে পৌঁছাবার চেষ্টা করে।

ট্রেনে কয়েকশ যাত্রী ছিলেন। এদিকে এ দুর্ঘটনায় ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। দেশটির সরকারি মিডিয়া জানিয়েছে, ২০ জনের বেশি মানুষ মারা গেছেন। আহত হয়েছেন ৮৬ জন।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এক যাত্রী জানিয়েছেন, ভয়ঙ্কর অবস্থা ছিল। বেশ কিছু যাত্রী বলের মতো বাইরে উড়ে যান। তাদের কামরার কাচের জানালা ফেটে যায়। এরকমই একটি জানালা দিয়ে তিনি বাইরে আসতে পারেন।

সংবাদসংস্থা আইএসএনএ জানিয়েছে, যে জায়গায় দুর্ঘটনা হয়েছে, সেখানে যোগাযোগ ব্যবস্থা ভালো নয়। অ্যাম্বুলেন্স ছাড়াও তিনটি হেলিকপ্টারকে উদ্ধারকাজে লাগানো হয়।

ইরানের সড়ক ও নগরোন্নয়নমন্ত্রী রোস্তাম ঘাসিনি জানিয়েছেন, এই দুর্ঘটনার জন্য তার মন্ত্রণালয় দায়ী। তিনি ক্ষমা চেয়েছেন। তিনি একটি সংবাদসংস্থাকে বলেছেন, ‘ওখানে লাইনে নির্মাণকাজ চলছে। একটি খননকারী যন্ত্র লাইনের উপরেই রাখা ছিল। চালক সেটা দেখার পর ব্রেক করে। তখনই ট্রেনের বেশ কয়েকটি কামরা লাইনচ্যূত হয়।’

ইরানে মোট ১৪ হাজার কিলোমিটার রেলপথ আছে। ২০০৪ সালে সেখানে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা হয়। গ্যাসোলিন, সালফার, সার ও তুলা বহনকারী একটি মালগাড়ি সোজা গিয়ে যাত্রীবাহী ট্রেনে ধাক্কা মারে। ৩২০ জন সেই দুর্ঘটনা মারা গেছিলেন। সূত্র: ডিডাব্লিউ, এপি, ডিপিএ, রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com