1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
Title :
মাধবপুরে বিয়ের আশ্বাসে ৫ মাসের অন্তঃসত্ত্বা প্রেমিকা, বাচ্চা নষ্ট করতে হুমকি প্রেমিকের নিরবচ্ছিন্ন পাওয়ার নিশ্চিতে রিয়েলমি সি১০০এক্স নিয়ে এলো সুবিশাল ৮,০০০ মিলিঅ্যাম্পিয়ার টাইটান ব্যাটারি কার্যালয় দখল ও পাল্টা দাবিতে ৩ কমিটির লড়াই; মধুপুর বাস মিনিবাস মালিক সমিতির গৃহযুদ্ধ চরমে! এসএসসি-সমমানের ফলে কমল পাসের হার, জিপিএ-৫ও কমেছে এসএসসি ও সমমানের ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ দেশের তিন গ্রামকে ‘এসডিজি ভিলেজ’ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী তৃতীয় ব্যাংক হিসেবে সম্মিলিত ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণে ফার্স্ট সিকিউরিটি চার সংকটাপন্ন এনবিএফআইয়ে প্রশাসক নিয়োগ দিল বাংলাদেশ ব্যাংক এসএসসিতে সিলেটে পাসের হার ৫৮.৩৩, জিপিএ-৫ পয়েছে ৩৮৩৬ হরিপুরে সার সংকট আর কতদিন লাইনে দাঁড়িয়ে কৃষকে সার কিনতে হবে ?

আগামীকাল শুরু বাজেট অধিবেশন

  • আপডেট : রবিবার, ৫ জুন, ২০২২, ১০.৩০ এএম
  • ১২৯ Time View
Songshad

একাদশ জাতীয় সংসদের অষ্টাদশ অধিবেশন (বাজেট অধিবেশন) রোববার (৫ জুন) বিকেল ৫টায় শুরু হবে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে গত ১৮ মে এ অধিবেশন আহ্বান করেন।

এই অধিবেশনে ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ ও পাস করা হবে। আগামী ৯ জুন (বৃহস্পতিবার) অর্থমন্ত্রী আ হ ম মোস্তাফা কামাল সংসদে আগামী অর্থবছরের জন্য বাজেট প্রস্তাব পেশ করবেন।

মহামারিকালের অন্য অধিবেশনের তুলনায় এবার কিছুটা কম কড়াকড়ি হবে বলে সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে। করোনাকালের অধিবেশনের মতো এবার সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট সবার করোনাভাইরাস নেগেটিভ সনদ থাকার বাধ্যবাধকতা থাকলেও রোস্টার ভিত্তিতে এমপিদের বৈঠকে অংশগ্রহণের বিষয়টি থাকছে না। নেগেটিভ সনদ থাকলেই প্রতিটি বৈঠকেই সব আইন প্রণেতা অংশ নিতে পারবেন।

জানা গেছে, আগের অধিবেশনগুলোতে প্রতি এক/দুইদিন পরপর করোনা টেস্টের বাধ্যবাধকতা ছিল। এবার এক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হতে পারে। এক্ষেত্রে একবার নমুনা পরীক্ষা করানো হলে চার/পাঁচ কার্যদিবস বৈঠকে অংশগ্রহণের সুযোগ থাকবে। এবারের অধিবেশনে সংসদের কর্মকর্তা-কর্মচারীদের এবং গণমাধ্যম কর্মীদের অধিবেশন চলাকালে সংসদে প্রবেশের সুযোগ দেওয়া হবে। তবে মাস্ক ব্যবহার বাধ্যতামূলকসহ অনান্য স্বাস্থ্যসুরক্ষা বিধি অনুসরণ করতে হবে।

বাজেট উত্থাপনের পর সম্পূরক বাজেট নিয়ে আলোচনা ও পাস এবং নতুন অর্থবছরের বাজেট নিয়ে আলোচনা করবেন সংসদ সদস্যরা। পুরো মাসজুড়ে আলোচনা শেষে ৩০ জুনের মধ্যে বাজেট পাস করবে সংসদ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com