1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

প্রায় দুই বছর পর আবারও শুরু হয়েছে ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ৬.৪০ পিএম
  • ২১৪ Time View

প্রায় দুই বছর পর আবারও শুরু হয়েছে ‘ট্রিপলাভার ঢাকা ট্রাভেল মার্ট-২০২২’। বৃহস্পতিবার (২ জুন) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মেলার উদ্বোধন করেন বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

তিন দিনব্যাপী এ মেলা চলবে শনিবার (৪ জুন) পর্যন্ত।

এবারের মেলায় অংশগ্রহণ করছে প্রায় ৫০টি দেশি-বিদেশি প্রতিষ্ঠান। এর মধ্যে জাতীয় পর্যটন সংস্থা, এয়ারলাইন্স, ট্যুর অপারেটর, হোটেল, রিসোর্ট, ট্রাভেল এজেন্সি, অনলাইন ট্রাভেল এজেন্সি, স্বাস্থ্যসেবা প্রদানকারী সংস্থাও রয়েছে।

১৭তম আন্তর্জাতিক পর্যটন মেলা উদ্বোধনের পর প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী বলেন, আমি চাই দীর্ঘদিন পর পর্যটন মেলা আয়োজনের এই মহত উদ্যোগ সফল হোক, স্বার্থক হোক। আমি এই মেলার উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

তিনি আরও বলেন, বাংলাদেশে বর্তমানে পদ্মা সেতু হয়েছে, মেট্রোরেল হচ্ছে। আমি যে দেশেই যাই, সেই দেশে মেট্রোরেল দেখি। আমাদের দেশের মেট্রোরেল সবদেশ থেকে উন্নত অত্যাধুনিকভাবে তৈরি করেছে জাপানের ইঞ্জিনিয়াররা। ডালাসের মতো এলিভেটেড এক্সপ্রেসওয়ে হচ্ছে।

বিমানবন্দরের টার্মিনাল হচ্ছে, কক্সবাজারের সমুদ্র ছুঁয়ে রানওয়েতে নামবে প্লেন। কাজগুলো আস্তে আস্তে হচ্ছে। এই অর্জনগুলো দেশের পর্যটন শিল্পকে সামনের দিকে এগিয়ে নিতে সহায়তা করবে বলে আমি মনে করি।

এসময় ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, দেশের পর্যটন ও এভিয়েশন খাতকে এগিয়ে নিতে এই মেলা আয়োজনের জন্য আমি বাংলাদেশ মনিটর এবং এই খাতের অভিভাবক ওয়াহিদুল আলমকে ধন্যবাদ জানাই।

নভোএয়ারের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মফিজুর রহমান বলেন, আমরা চেয়েছিলাম প্রতিবছর সরকারের পক্ষ থেকে এ ধরনের মেলার আয়োজন করা হোক। তবে যাই হোক টানা ১৭ বারের মতো এই মেলা আয়োজন করায় ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ মনিটর এবং ওয়াহিদুল আলমকে।

আশা করছি কোভিড পরবর্তী সময়ে দেশের ট্যুরিজম খাতকে এগিয়ে নিতে এই পর্যটন মেলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিন দিনব্যাপী পর্যটন মেলায় প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রবেশ করা যাবে। মেলার প্রবেশমূল্য নির্ধারণ করা হয়েছে জনপ্রতি ৪০ টাকা। প্রবেশ কুপনের ওপর সমাপনী দিনে একটি র‌্যাফেল ড্রয়ের আয়োজন করা হবে। বিজয়ীদের জন্য থাকবে মালদ্বীপ, সিঙ্গাপুর, দিল্লি, কলকাতা, কক্সবাজার এবং সিলেটের জন্য রিটার্ন টিকিটসহ আকর্ষণীয় অন্যান্য পুরস্কার।

ঢাকা ট্রাভেল মার্ট ২০২২-এর টাইটেল স্পন্সর ট্রাভেল এজেন্সি ট্রিপলাভার, কো-স্পন্সর ইউএস-বাংলা এয়ারলাইন্স। পার্টনার হিসেবে আয়োজনে সহযোগিতা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বাংলাদেশ পর্যটন কর্পোরেশন।

অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম, ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন, মেলার আয়োজক বাংলাদেশ মনিটরের সম্পাদক কাজী ওয়াহিদুল আলম উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com