1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
Title :
সাফকো স্পিনিংয়ের মালিকানা পরিবর্তনে বিক্রি হচ্ছে ৯০ লাখ শেয়ার আইএফআইসি ব্যাংক ও ড্রিম স্কয়ার রিসোর্ট এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর হুন্দাই গ্রাহকদের অটো লোন সুবিধা প্রদানে ফেয়ার টেকনোলজি লিমিটেডের সাথে ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর চুক্তি স্বাক্ষর বীরগঞ্জ সরকারি কলেজে নবীনদের বরণ শহীদ জিয়া স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল ভালো কাজের স্বীকৃতি পেলেন আলমডাঙ্গা থানার ওসি রাকিবুল ইসলামসহ ৬ পুলিশ সদস্য লক্ষণাবন্দে বিএনপির নেতার বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডে, চেয়ারম্যান প্রার্থী আবুল কাশেম রুমনের সমবেদনা ও সহমর্মিতা জ্ঞাপন নতুন প্রযুক্তির পাশাপাশি বিক্রয়োত্তর সেবায় গুরুত্ব ইনফিনিক্সের ডিএসইর পরিচালনা পর্ষদে ফিরছেন ডিবিএ সভাপতি সাইফুল ইসলাম বাংলাদেশে বিশ্বের প্রথম ট্রিপল ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ফোনের ফার্স্ট সেল উদযাপন করলো অপো

শাহবাগ থানার ধারাবাহিক অভিযানে মাদকমুক্তির পথে সোহরাওয়ার্দী উদ্যান

  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১০.৪৩ পিএম
  • ৯৭ Time View

বিশেষ প্রতিনিধি: প্রতিনিয়ত শাহবাগ থানার অভিযানের প্রেক্ষিতে সোহরাওয়ার্দী উদ্যানে মাদক প্রায় নির্মূলের পথে।

সারাদেশে প্রশাসনের মাদক বিরোধী কঠোর অবস্থানের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমানের মাদকবিরোধী জিরো টলারেন্স নীতির বহিঃপ্রকাশ দেখতে পারছে জনগণ। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান যা কিনা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় থেকেই মাদকের স্বর্গভূমিতে পরিণত হয়েছিল । তা প্রশাসনের তা বর্তমান সরকারের সময় থেকে বিশেষ অভিযান পরিচালনা এবং নজরদারিতে কিছুটা শান্ত এবং পরিচ্ছন্ন পরিবেশে পরিণত হয়েছে। ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মাদকের সাম্রাট হিসাবে পরিচিত বড় নবী সাথে রিপন, আনিকা, আঁখি, নয়ন, হাসিনা সহ অনেকেই যারা ইতিমধ্যে সাজাপ্রাপ্ত আসামিও বটে।

এ বিষয়ে মুঠোফোনে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান এ বিষয়ে প্রশাসন বিশেষভাবে উদ্বিগ্ন। মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে সরাসরি সরজমিনে গিয়ে দেখা যায় অভিযান এবং নজরদারিতে বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যানের পরিবেশ কিছুটা স্বাভাবিক এবং পর্যটকরা এখানে ঘুরতে এসে একটু স্বচ্ছন্দ্যবোধ করছে। এ বিষয়ে ঘুরতে আসা তরুণী রিমি জানান, উদ্যানের পরিবেশ এখন অনেকটা শান্ত ঘুরতে আসলে মনটা ভরে যায় মনে হয় অক্সিজেনের মাঝে হাঁটছি।

এস আই গোলাম রাসেল পারভেজ ও এএসআই মঞ্জুরুল আলম এ বিষয়ে বলেন, মাদক নির্মূলে আমাদের নজরদারি অব্যাহত থাকবে, সোহরাওয়ার্দী উদ্যান থেকে থেকে মাদক আমরা নির্ভুল করবো ইনশাল্লাহ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com