গভীর শোক ও দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর প্রতিষ্ঠাতা পরিচালক এবং কোম্পানির সম্মানিত চেয়ারম্যানের শ্বশুর জনাব এ.এইচ.এম. মোজাম্মেল হক গত সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬ রাত ১০:৫০ ঘটিকায় ঢাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তাঁর মৃত্যুতে ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি গভীরভাবে শোকাহত। কোম্পানির প্রতিষ্ঠা,অগ্রযাত্রা ও উন্নয়নে তাঁর অসামান্য অবদান আমরা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করছি।
জনাব মোজাম্মেল হক ছিলেন একজন দূরদর্শী ও প্রজ্ঞাবান ব্যক্তিত্ব। তাঁর মূল্যবান পরামর্শ, দিকনির্দেশনা,নিষ্ঠা ও আন্তরিক অবদান ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর ভিত্তি সুদৃঢ়করণ এবং উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তাঁর প্রয়াণে কোম্পানি একজন শ্রদ্ধেয় অভিভাবককে হারালো। তাঁর এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।
ক্রিস্টাল ইন্স্যুরেন্স পিএলসি-এর পরিচালনা পর্ষদ,ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে আমরা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।
মহান আল্লাহ তাআলার দরবারে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সকল সদস্যকে এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি ও ধৈর্য দান করুন। আমিন।