1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২৭ অপরাহ্ন
Title :
তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার কোটি টাকা টাকার বিপরীতে বাড়ল অধিকাংশ বৈদেশিক মুদ্রার বিনিময় হার ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে লংকাবাংলা ফাইন্যান্স বুড়িচংয়ে মুসলিম চানাচুর কারখানায় অভিযান, ৯০ হাজার টাকা জরিমানা বাংলাদেশে উবারের ১০ বছর পূর্তি উদযাপন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর রিস্ক ম্যানেজমেন্ট কমিটির ৪৫তম সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর অডিট কমিটির ১৩১তম সভা অনুষ্ঠিত কুমিল্লায় পিকআপের ধাক্কায় প্রাণ গেল অটোচালক ও যাত্রীর বিমা প্রিমিয়াম সংগ্রহে ইসলামী ব্যাংকের সঙ্গে মার্কেন্টাইল লাইফের চুক্তি

ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণ ২০ শতাংশে নামাতে চায় বাংলাদেশ ব্যাংক

  • আপডেট : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ১২.০৮ পিএম
  • ৩৭ Time View

দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের লাগাম টানতে কঠোর পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশে নামিয়ে আনতে ঋণ আদায় জোরদার, বিশেষ নিষ্পত্তি সুবিধা কার্যকর, ব্যাংকগুলোর ওপর নজরদারি বৃদ্ধি এবং আইনি সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ লক্ষ্যে গত ২০ নভেম্বর জারি করা এক সার্কুলারে সব তফসিলি ব্যাংককে বিশেষ এককালীন ঋণ নিষ্পত্তি সুবিধা কাজে লাগিয়ে খেলাপি ঋণ আদায় বাড়ানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

চলতি বছরের ২৯ জুন চালু হওয়া এ সুবিধার আওতায় নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে মন্দ ও ক্ষতিজনক শ্রেণিতে থাকা ঋণ এককালীন অর্থ পরিশোধের মাধ্যমে নিষ্পত্তি করা যাবে। এ ক্ষেত্রে ব্যাংকের পরিচালনা পর্ষদের অনুমোদন নিয়ে আরোপিত ও অনারোপিত সুদ মওকুফের সুযোগও রয়েছে।

বাংলাদেশ ব্যাংকের কর্মপরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে খেলাপি ঋণের হার ২০ শতাংশ এবং ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে ১০ শতাংশে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে গত সেপ্টেম্বর শেষে দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৯৭ হাজার ১৫৪ কোটি ৯৩ লাখ টাকা। মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ১৭ শতাংশই এখন খেলাপি। গত ১৬ নভেম্বর জাতীয় সংসদে এ তথ্য জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বাসসকে বলেন, খেলাপি ঋণ কমানো কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান অগ্রাধিকার। এ লক্ষ্যে ঋণ আদায় বাড়ানো এবং ব্যাংক খাতে শৃঙ্খলা ও সুশাসন নিশ্চিত করতে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।

কেন্দ্রীয় ব্যাংকের পরিকল্পনায় খেলাপি ঋণের হার ১০ শতাংশের বেশি—এমন ব্যাংকগুলোর সঙ্গে প্রতি তিন মাসে বৈঠকের ব্যবস্থা রাখা হয়েছে। এসব ব্যাংককে ঋণ আদায় ও সম্পদের মান উন্নয়নে সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা জমা দিতে হচ্ছে। পাশাপাশি প্রতিটি ব্যাংকের শীর্ষ ২০ খেলাপি গ্রাহকের কাছ থেকে ঋণ আদায়ের অগ্রগতিও পর্যালোচনা করা হচ্ছে।

নতুন করে খেলাপি ঋণ তৈরি ঠেকাতে ঋণঝুঁকি ব্যবস্থাপনা শক্তিশালী করার উদ্যোগও নেওয়া হয়েছে। ২০২৭ সালের মধ্যে আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান অনুযায়ী সম্ভাব্য ঋণক্ষতি নিরূপণ পদ্ধতি চালুর প্রস্তুতি চলছে। এর মাধ্যমে ঋণের সম্ভাব্য ঝুঁকি আগেভাগে চিহ্নিত করে প্রয়োজনীয় সঞ্চিতি সংরক্ষণ করতে পারবে ব্যাংকগুলো। এ ছাড়া খেলাপি ঋণ আদায়ে কর্মকর্তাদের প্রণোদনা, নিয়মিত ঋণ পরিশোধকারীদের সুবিধা পর্যালোচনা এবং ব্যাংকগুলোর বিশেষায়িত ঋণ আদায় ইউনিট শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।

খেলাপি ও ঝুঁকিপূর্ণ সম্পদ আদায়ে আইনি সংস্কারের অংশ হিসেবে ‘ডিস্ট্রেসড অ্যাসেট ম্যানেজমেন্ট অ্যাক্ট, ২০২৬’ প্রণয়ন এবং অর্থঋণ আদালত আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে দুর্বল সুশাসন ও ঋণ কেন্দ্রীভবনের ঝুঁকিতে থাকা ব্যাংকগুলোর সম্পদের মান যাচাইয়ে বিশেষ পর্যালোচনা জোরদার করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের এসব উদ্যোগের লক্ষ্য হলো খেলাপি ঋণ আদায় বাড়ানো, নতুন করে ঋণখেলাপি হওয়া ঠেকানো এবং ব্যাংক খাতের আর্থিক ভিত্তি শক্তিশালী করা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com