1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
Title :
সম্মিলিত ইসলামী ব্যাংকের ২০তম পর্ষদ সভা অনুষ্ঠিত বাংলাদেশে সনির নতুন প্রজন্মের টিভি ও হোম অডিও সিস্টেমের যাত্রা শুরু শেখ হাসিনা ও পরিবারের তিন সদস্যের নামে রেড নোটিশ জারির আবেদন দুদকের কুমিল্লার সীমান্তে বিজিবির অভিযানে ৬ মানবপাচারকারী ও এক ভারতীয় নারীকে আটক পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপি এমপি ওসমান ফারুক গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান কোম্পানীগঞ্জে প্রশাসনের অভিযানে ২৫টি ক্রাশার মিল ধ্বংস গণতন্ত্রের জন্য ভাসানীর লড়াই আমাদের পথচলার প্রেরণা: স্মরণসভায় বক্তারা ‘যুগ যুগ জিও তুমি, মওলানা ভাসানী’ টাঙ্গাইলে যথাযোগ্য মর্যাদায় মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী পালিত নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসের প্রতিবাদে মাহাবুব রহমানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ

গোয়ালমারীর চেয়ারম্যান পদ ঘিরে রাজনৈতিক উত্তাপ, কারাগারে বিএনপির সভাপতি মিজানুর রহমান

  • আপডেট : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১২.৫৪ পিএম
  • ৫১ Time View

স্টাফ রিপোর্টার: কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোয়ালমারী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী মিজানুর রহমান প্রধানকে একটি মামলায় কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় তাঁর রাজনৈতিক সহযোদ্ধা ও সমর্থকদের মধ্যে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে। তাঁর বিরুদ্ধে দায়ের করা মামলাটিকে রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রের অংশ বলে অভিযোগ করেছেন স্থানীয় ছাত্রনেতা সোহাগ মিয়া।

মিজানুর রহমান প্রধান গোয়ালমারী ইউনিয়ন বিএনপির সভাপতি এবং এর আগে একই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি গোয়ালমারী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, দাউদকান্দি উপজেলা যুবদলের সহসভাপতি এবং উপজেলা বিএনপির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

দলীয় নেতাকর্মীদের দাবি, আওয়ামী লীগ সরকারের টানা ১৭ বছরের শাসনামলে নানা প্রতিকূলতা ও ঝুঁকি মোকাবিলা করেও নিজ এলাকায় বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড সক্রিয় রেখেছিলেন মিজানুর রহমান প্রধান।

তাঁর রাজনৈতিক জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে পারিবারিক ত্যাগ ও নির্যাতনের ঘটনাও। তাঁর মরহুম বাবা আবদুল মোতালেব প্রধান এবং তিনি একই সময়ে দীর্ঘদিন কারাভোগ করেছেন বলে জানা গেছে। এ সময় বাবা-ছেলেকে একাধিকবার রিমান্ডে নেওয়া হয় এবং ডান্ডাবেড়ি পরিয়ে রাখার ঘটনাও ঘটে বলে তাঁদের ঘনিষ্ঠজনদের দাবি।

এছাড়া বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে তাঁর আপন চাচাতো ভাই ও শ্রমিকদলের সাবেক সভাপতি মোখলেছুর রহমান নির্মম হত্যাকাণ্ডের শিকার হন বলে অভিযোগ রয়েছে। ওই হত্যাকাণ্ডের বিচারিক কার্যক্রম এখনো প্রক্রিয়াধীন বলে পরিবারের পক্ষ থেকে জানা গেছে।

মিজানুর রহমান প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে একাধিক মামলার আসামি হয়েছেন। এসব মামলার কয়েকটিতে তাঁকে এজাহারে ২ নম্বর আসামি করা হয়েছিল বলে তাঁর রাজনৈতিক সহকর্মীরা জানিয়েছেন।

সম্প্রতি তাঁর কারাবরণের বিষয়ে ছাত্রনেতা সোহাগ মিয়া বলেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর গোয়ালমারী ইউনিয়ন বিএনপির একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। ওই কমিটিতে মিজানুর রহমান প্রধানকে আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে সম্মেলনের মাধ্যমে গঠিত কমিটিতে তাঁকে সাধারণ সম্পাদক করা হলে তিনি ক্ষুব্ধ হয়ে বাড়ি চলে যান।

সোহাগ মিয়ার ভাষ্য অনুযায়ী, ওই কমিটি গঠনকে কেন্দ্র করে সেদিন রাত ৯টার দিকে গোয়ালমারী বাজারে সাবেক চেয়ারম্যান আহম্মদ হোসেন তালুকদারের ওপর হামলার ঘটনা ঘটে। তবে ওই ঘটনায় মিজানুর রহমান প্রধান উপস্থিত ছিলেন না বলে দাবি করেন তিনি। এমনকি আহম্মদ হোসেন তালুকদারও একাধিকবার প্রকাশ্যে বলেছেন, ঘটনার সময় মিজানুর রহমান প্রধান সেখানে উপস্থিত ছিলেন না।

এরপরও ওই ঘটনায় দায়ের করা মামলায় মিজানুর রহমান প্রধানকে ১ নম্বর আসামি করে মোট ২৩ জনকে আসামি করা হয়েছে বলে অভিযোগ করেন সোহাগ মিয়া। ওই মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে মিজানুর রহমান প্রধানকে কারাগারে যেতে হয়েছে বলে তিনি জানান।

সোহাগ মিয়ার আরও দাবি, মিজানুর রহমান প্রধান ও আহম্মদ হোসেন তালুকদার দুজনই গোয়ালমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী। ফলে আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধ ও প্রতিদ্বন্দ্বিতার জেরে মিজানুর রহমান প্রধানকে মামলায় জড়ানো হয়েছে কি না, তা নিয়ে স্থানীয় রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছে।

তাঁর সমর্থকদের দাবি, দীর্ঘদিনের রাজনৈতিক ত্যাগ, মামলা-হামলা ও কারাভোগের পরও দলের সঙ্গে থাকা একজন নেতাকে এভাবে মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com