1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
Title :
ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আফতাব অটোমোবাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে একমি পেস্টিসাইডস সিলেটের সাদাপাথর পর্যটন স্পটে ব্যবসা করতে হলে এখন দিতে হবে মাসিক ভাড়া

কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে

  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫.৪০ পিএম
  • ৬৯ Time View

বাংলাদেশে অর্জিত কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা আন্তর্জাতিক পর্যায়ে কাজে লাগাচ্ছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ পিএলসির (বিএটি) কর্মীরা। এরই ধারাবাহিকতায় প্রতিষ্ঠানটির নয় সদস্যের একটি দল সম্প্রতি জাম্বিয়ার রাজধানী লুসাকায় পৌঁছেছেন। সেখানে বিএটি জাম্বিয়ার নতুন উৎপাদন লাইনে কারিগরি সহায়তা দেওয়ার পাশাপাশি স্থানীয় সহকর্মীদের সঙ্গে নিজেদের অভিজ্ঞতা ও দক্ষতা বিনিময় করবেন তারা।

এর আগে পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ব্রাজিল ও নাইজেরিয়াসহ বিভিন্ন দেশে বিএটি বাংলাদেশের কারখানার কর্মীরা একই ধরনের দায়িত্ব পালন করেছেন। এসব দেশে তারা প্রশিক্ষক হিসেবে কাজ করার পাশাপাশি বিএটি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সহকর্মীদের সঙ্গে নিজেদের কারিগরি দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময় করেছেন। আন্তর্জাতিক পর্যায়ে তাদের এই অংশগ্রহণ বাংলাদেশের কর্মীদের অর্জিত কারিগরি সক্ষমতা এবং স্থানীয়ভাবে গড়ে ওঠা দক্ষতা বিশ্বব্যাপী কাজে লাগানোর সম্ভাবনাকে তুলে ধরে।

নয় সদস্যের এই দলের নেতৃত্ব দিচ্ছেন বিএটি বাংলাদেশের ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল এক্সিকিউটিভ ওহিদুর রহমান। দলের অন্য সদস্যরা হলেন সেকেন্ডারি ম্যানুফ্যাকচারিং বিভাগের মো. আবুল মনসুর মোজিদ, এসএম নাজমুল আলম বক্সা, ইব্রাহিম খলিল, কে এইচ রুবেল, মহিনউদ্দিন ও শুভ ঘোষ। এছাড়া প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. আমজাদ হোসেন ও মো. হাসানউদ্দিন রয়েছেন দলটিতে।

বিএটি বাংলাদেশের অপারেশনস ডিরেক্টর শাবাব আলী বলেন, ‘আন্তর্জাতিক পর্যায়ে আমাদের টেকনিশিয়ানদের কারিগরি দক্ষতার ওপর এই আস্থা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাদের এই যাত্রা বিএটি বাংলাদেশের কর্মীদের দক্ষতা, নিষ্ঠা ও নির্ভরযোগ্যতারই প্রতিফলন। বিশ্বমানের দক্ষতা ও সক্ষমতা গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আত্মবিশ্বাসী যে জাম্বিয়ায় এই দলটি মূল্যবান অবদান রাখবে।“

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com