1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
Title :
আধুনিক সমৃদ্ধ ওয়ার্ড গড়ার স্বপ্ন দেখেন মেম্বার প্রার্থী সাংবাদিক রিপন মিয়া বাংলাদেশে ‘ট্রু-টু-আইস’ ক্যামেরার অপো ফাইন্ড এক্স১০ প্রো ম্যাক্সের প্রি-অর্ডার শুরু স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪৩৬তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৫; মার্সেল ফ্রিজ কিনে ‘ঘরভর্তি উপহার’ পেলেন মেহেরপুরের গৃহিণী লিপিয়ারা র‍্যানকন সুজুকির সঙ্গে বিজনেস পার্টনারশিপে পুলিশ সদস্যদের মোটরসাইকেল কেনায় ৯% সুদে বিশেষ ঋণ সুবিধা চালু করল কমিউনিটি ব্যাংক ইনফিনিক্সের ‘ক্যাম্পাস অ্যাম্বাসেডর: কানেক্ট’, এক হলেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নির্যাতিত মানুষের মুক্তির দিশারি ও স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী মঙ্গলবার কারখানার অভিজ্ঞতা থেকে আন্তর্জাতিক প্রশিক্ষক: বাংলাদেশের কর্মীদের দক্ষতা ছড়াচ্ছে বিশ্বজুড়ে কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় প্রান্তিক প্রকাশ করেছে বেস্ট হোল্ডিংস

কুমিল্লা জেলা পরিষদের ৩২ বছর পর জমি উদ্ধার

  • আপডেট : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৫.৩৬ পিএম
  • ৭৬ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা নগরীর স্টেশন রোডে দীর্ঘ ৩২ বছর ধরে বেদখলে থাকা ৩০ শতক জমি উদ্ধার করেছে কুমিল্লা জেলা পরিষদ। উচ্চ আদালতের রায়ের পর উচ্ছেদ অভিযান চালিয়ে জমিটির দখল বুঝে নিয়েছে কর্তৃপক্ষ।

সোমবার (১৬ নভেম্বর) সকাল থেকে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়ার নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান শুরু হয়। অভিযানে অবৈধভাবে নির্মিত প্রায় ২৩টি দোকান গুঁড়িয়ে দিয়ে জমিটি দখলমুক্ত করা হয়। পরে সেখানে নতুন করে সীমানাপ্রাচীর নির্মাণের মাধ্যমে জমির সম্পূর্ণ দখল বুঝে নেয় জেলা পরিষদ।

জেলা পরিষদ সূত্রে জানা গেছে, নগরীর বিষ্ণুপুর এলাকার তাজুল ইসলামের ছেলে মো. জিয়াউল ইসলাম গত ৩২ বছর ধরে জেলা পরিষদের মালিকানাধীন ওই ৩০ শতক জমি অবৈধভাবে দখল করে রেখেছিলেন। জমিতে প্রায় ২৩টি দোকান নির্মাণ করে ব্যবসায়ীদের কাছে ভাড়া দিয়ে তিনি দীর্ঘদিন ধরে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলেন।

এই জমির মালিকানা ও দখল নিয়ে দীর্ঘদিন ধরে জেলা পরিষদের সঙ্গে জিয়াউল ইসলামের আইনি লড়াই চলছিল। সর্বশেষ গত ১০ নভেম্বর উচ্চ আদালত জেলা পরিষদের পক্ষে রায় দেন। আদালতের সেই রায়ের পরিপ্রেক্ষিতেই সোমবার এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এদিকে উচ্ছেদ হওয়া দোকানের ব্যবসায়ীরা বলেন, জিয়াউল ইসলাম সরকারি জমি দখল করে দোকান নির্মাণ ও ভাড়া দিয়ে কোটি কোটি টাকা আয় করেছেন। এখন আকস্মিক এই উচ্ছেদ অভিযানের কারণে তারা আর্থিকভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন।

এ বিষয়ে কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. গোলাম জাকারিয়া বলেন, উদ্ধার করা এই জায়গায় ব্যবসায়ীদের জন্য আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত নতুন একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। ভবন নির্মাণ শেষ হলে নিয়ম ও নীতিমালা মেনে ক্ষতিগ্রস্তসহ অন্যান্য ব্যবসায়ীদের মধ্যে দোকানগুলো লিজ দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com