1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০.০৭ পিএম
  • ৪৩ Time View

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মওলানা ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে ‘মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার(১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও যুগান্তর সম্পাদক কবি আবদুল হাই শিকদার।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য(ভিসি) অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভিসি) অধ্যাপক মো. আনিছুর রহমান ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন, মওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক শানু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সেমিনার উপ-কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, মওলানা ভাসানী স্টাডিজের কোর্স টিচার সৈয়দা উসতু আনা হান্নানা। প্রবন্ধের ওপর আলোচনায় অংশ নেন, বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবু জুবাইর, বিজিই বিভাগের অধ্যাপক ও রেজিস্ট্রারের দায়িত্বপ্রাপ্ত ড. একেএম মহিউদ্দিন, প্রক্টর অধ্যাপক ড. মনির মোর্শেদ প্রমুখ।

বক্তারা বলেন, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীকে বুঝতে হলে বাংলাদেশ ও বাংলাদেশের মানুষকে বুঝতে হবে। কারণ বাংলাদেশ ও মওলানা ভাসানী প্রকৃত অর্থেই এক ও অবিভাজ্য সত্তা। তিনি ছিলেন শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী নেতা এবং বিশ্বশান্তি ও মজলুম মানুষের মুক্তির প্রতীক। তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক।

পারিবারিক স্মৃতিচারণ করে প্রধান আলোচক কবি আবদুল হাই শিকদার বলেন, তাঁর দাদা নাজিমুদ্দিন শিকদার ছিলেন মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর এবং তাঁর বাবা ছিলেন মওলানা ভাসানীর সরাসরি ছাত্র। এমনকি তাঁর জন্মের পর মওলানা ভাসানী নিজেই তাঁর নাম রেখেছিলেন। মওলানা ভাসানীর সঙ্গে তাঁর পরিবারের দীর্ঘদিনের আত্মিক ও পারিবারিক সম্পর্ক রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

‘হক কথা’ পত্রিকার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এটি ছিল অন্যায়, শোষণ ও বৈষম্যের বিরুদ্ধে শক্তিশালী প্রতিবাদী কণ্ঠস্বর। পত্রিকাটিতে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক দলিল বাংলাদেশের রাজনৈতিক ও সাংবাদিকতার ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com