1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১১:৫৮ অপরাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড

  • আপডেট : রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ১০.০৪ পিএম
  • ৬৭ Time View

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধা মাকে পিটিয়ে হত্যার দায়ে ছেলে মো. ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন আদালত।।

রোববার দুপুরে (১৫ নভেম্বর) টাঙ্গাইলের সিনিয়র দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডিত মো. ইউনুস মণ্ডলকে (২৫) টাঙ্গাইল সদর উপজেলার মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের মশাজান গ্রামের মৃত সিরাজ উদ্দিন এবং নিহত ফুলমালা বেগমের ছেলে।

মামলা সূত্রে জানা যায়, নিহত ফুলমালা বেগমের সাথে তার ছোট ছেলে ইউনুস মণ্ডল একই বাড়িতে বসবাস করতেন এবং তিনি কৃষি কাজ করতেন। আসামি প্রায়শই তার মাকে বিভিন্ন বিষয় নিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন। ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর সন্ধ্যার দিকে ইউনুস তার মাকে গালিগালাজ করেন। একপর্যায়ে ঘর থেকে বাঁশের লাঠি এনে মায়ের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তার মা অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন। ঘটনার পরই নিহত ফুলমালা বেগমের মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরদিন পুলিশ আসামিকে গ্রেপ্তার করলে তিনি ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত বাঁশের লাঠিটি উদ্ধার করা হয়। বিচার চলাকালীন অভিযোগ গঠনের সময়ও তিনি আদালতে দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করেন।

টাঙ্গাইলের সরকারি কৌশুলি (পিপি) মো: শফিকুল ইসলাম রিপন জানান, মামলার সাক্ষ্যপ্রমাণ, ময়নাতদন্তের রিপোর্ট এবং আসামির দোষ স্বীকারোক্তি পর্যালোচনা করে আদালত আসামি ইউনুস মণ্ডলকে মৃত্যুদণ্ড এবং ১ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন। রায়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে রশিতে ঝুলিয়ে ফাঁসি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com