1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
Title :
টার্নওভার কর নিয়ে সিদ্ধান্ত বদল, ১ শতাংশ থেকে কমছে দশমিক ৫ শতাংশে সিগারেটে জাল ব্যান্ডরোল, বিউটি টোব্যাকো সিলগালা করল এনবিআর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী: পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করল বিএনপি সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ ভাইদের প্রতারনার প্রতিবাদে বোনের সংবাদ সম্মেলন কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় সংঘবদ্ধ মহিলা চোরচক্রের ৫ সদস্য গ্রেপ্তার, চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার কুমিল্লা দাউদকান্দিতে ৭ কেজি গাঁজাসহ দুই নারী গ্রেপ্তার নভেম্বরে ইউপি নির্বাচন দিয়ে স্থানীয় সরকার ভোট শুরু করতে চায় ইসি ক্রেডিলিংককে প্রযুক্তি সেবা দেবে বিট্র্যাক সলিউশনস সিলেটে জুড়ে ২৭ দিনে ৫ খুন, আইনশৃঙ্খলা পরিস্থিতি চরম অবনতি

জয়ের হাসি আর্জেন্টিনার

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জুন, ২০২২, ১১.০০ এএম
  • ১৩৬ Time View

দুই চ্যাম্পিয়নদের লড়াই তুমুল প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা। কিন্তু বল দখল ও আক্রমণের দিক দিয়ে শুরু থেকেই এগিয়ে ছিল আর্জেন্টিনা। বিরতির পরও চলে আর্জেন্টিনার দাপট। ফলে রোমাঞ্চকর ফাইনালিসিমাতে শেষ পর্যন্ত জয়ের হাসিই হাসল আর্জেন্টিনাই।

ওয়েম্বলি স্টেডিয়ামে লাউতারো মার্তিনেস, আনহেল দি মারিয়া ও পাউলো দিবালার লক্ষ্যভেদে ৩-০ গোলের জয়ে ট্রফি জেতার আনন্দে মাতলো লাতিন চ্যাম্পিয়নরা। কাতার বিশ্বকাপ থেকে বাদ পড়ার পর এবার দুই মহাদেশীয় লড়াইয়েও হতাশা সঙ্গী হলো ইউরোপ চ্যাম্পিয়ন ইতালির।

লড়াইটা দুই চ্যাম্পিয়নের হলেও এদিন ম্যাচ জুড়ে দাপট দেখিয়েছে আর্জেন্টিনা। আক্রমণ-দখল দুই বিভাগেই এগিয়ে ছিল দক্ষিণ আমেরিকার দলটি। ম্যাচে ৫৬ভাগ সময় বল নিজেদের দখলে রেখে ১৭বার আক্রমণ করে আর্জেন্টিনা। যার মধ্যে ৯টিই ছিল অনটার্গেট শট।

বিপরীতে ৭টি শট নিয়ে অনটার্গেটে ৩টি নিতে পেরেছে ইতালি। কিন্তু অনটার্গেটের একটিতেও সাফল্য আসেনি। অবশ্য এর জন্য নিজেদের গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজকে ধন্যবাদ দিতে পারে আর্জেন্টিনা। পুরো ম্যাচেই ইতালির আক্রমণ দারুণভাবে সামলে জাল রক্ষিত রেখেছেন তিনি।

ম্যাচের শুরুতে যদিও মিলেছিল লড়াইয়ের আভাস। কিন্তু তা আর হলো কোথায়! ম্যাচের ২৮ মিনিটে বামদিক দিয়ে ইতালির রক্ষণভাগের খেলোয়াড়কে পরাস্ত করে বক্সে ঢুকে মেসি বল বাড়িয়ে দেন লাওতারো মার্টিনেজকে। লাওতারো খুব কাছ থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান।

পরের গোলটি আসে বিরতিতে যাওয়ার আগ মুহূর্তে। এই গোলেও অবদান রাখেন মার্টিনেজ। প্রথমার্ধের যোগ করা সময়ে তাঁর বাড়ানোর বল ধরে ইতালির অধিনায়ক লিওনার্দো বোনুচ্চিকে পেছনে ফেলে ডি বক্সে ঢুকেই স্কোরবোর্ড ২-০ করেন ডি মারিয়া। ফলে দুই গোলের লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে আর্জেন্টিনা।

এরপর দ্বিতীয়ার্ধে উল্লেখযোগ্য অনেকগুলো সুযোগ আসলেও সেগুলো কাজে লাগাতে পারেনি আর্জেন্টিনা। তবে শেষ দিকে ঠিকই ব্যবধান বাড়িয়ে নিয়েছে দক্ষিণ আমেরিকার দলটি। শেষ বাঁশি বাজার আগে মেসির পাস থেকেই স্কোরলাইন ৩-০ দিবালা। ফলে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে স্কালোনির শিষ্যরা।

ইউরো ও কোপা আমেরিকা শেষ হওয়ার পর গেল বছরের ডিসেম্বরে নিজেদের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ইউরোপের সর্বোচ্চ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা উয়েফা ও দক্ষিণ আমেরিকা শীর্ষ ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবল।

যেখানে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণের জন্য বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত করেছে দুটি সংস্থা। যার জন্য ইউরো ও কোপা আমেরিকার চ্যাম্পিয়নদের মধ্যে আয়োজিত হয়েছে ম্যাচটি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com