1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০২:৫৩ পূর্বাহ্ন
Title :
নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত ব্রাহ্মণপাড়ায় ভারতীয় নাগরিক গ্রেপ্তার, চোরাকারবারি চক্রের হোতা বলে দাবি পুলিশের ১১.১১ উপলক্ষে এপেক্সের বিশেষ ক্যাম্পেইন, কেনাকাটায় থাকছে বাড়তি সাশ্রয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশুযত্নের উন্নয়নে বাংলাদেশ পুলিশের তিন প্রতিষ্ঠানে কমিউনিটি ব্যাংকের ১ কোটি ৩০ লাখ টাকার সিএসআর অনুদান ১ম প্রান্তিকে ওয়ালটন পণ্য বিক্রয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি; মুনাফা অর্জিত ২২৪.৭৪ কোটি টাকায় প্রথম প্রান্তিক প্রকাশ করেছে আনোয়ার গ্যালভানাইজিং প্রথম প্রান্তিক প্রকাশ করেছে রানার অটোমোবাইলস প্রথম প্রান্তিক করেছে মুন্নু সিরামিক Financial Statements of Runner Automobiles PLC Price Sensitive Information of Runner Automobiles PLC

নরসিংদীর শিবপুরে ইউএনওর মানবিক উদ্যোগ; দায়িত্ববোধের এক অনন্য দৃস্টান্ত

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১০.৫১ পিএম
  • ৬৬ Time View

আবু নাঈম রিপন, নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর শিবপুরের উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ইয়াছমিন সাধারণ জনগনের মধ্যমনি হিসেবে উপজেলায়, দৃস্টান্ত স্থাপন করেছেন।

তিনি একজন মেধাবী, চৌকস ও দায়িত্বশীল কর্মকর্তা হিসেবে ইতোমধ্যে, তাঁর কর্মদক্ষতা, রাষ্ট্রীয় শিষ্টাচার এবং নিয়মতান্ত্রিক প্রশাসনিক কার্যক্রমের মাধ্যমে আলোচনায় এসেছেন। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠান ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় গুরুত্বের সঙ্গে উদ্‌যাপনের পাশাপাশি সেবাপ্রার্থীদের প্রতি তাঁর আন্তরিক আচরণও প্রশংসার দাবি রাখে।

সম্প্রতি তাঁর কার্যালয়ে ঘটে যাওয়া একটি দৃশ্য গভীরভাবে স্পর্শ করেছে। দৃশ্যটি শুধু একজন কর্মকর্তার মানবিকতার গল্প নয়, এটি রাষ্ট্রীয় দায়িত্বের সঙ্গে মানবিক বোধের এক অপূর্ব মেলবন্ধন।

একজন বৃদ্ধা নারী। নিজের ভাষ্যমতে বয়স প্রায় একশ বছর। গ্রামের বাড়ি শিবপুরের কারারচর। শারীরিক অবস্থা অত্যন্ত শোচনীয়। ক্ষুধা ও অপুষ্টিতে জীর্ণ শরীর, অবিরাম কাশির আবহে অসুস্থতার স্পষ্ট ছাপ। কিছুটা মানসিক অসংগতিও রয়েছে তাঁর আচরণে। এমন একজন অসহায় নারী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এসেছেন।

অফিসের অন্যান্য সেবাপ্রার্থীর মতো তাঁকেও একটি চেয়ারে বসতে দেওয়া হয়েছে, তাও আবার ইউএনও মহোদয়ের ঠিক ডান পাশে। এখানে কোনো আনুষ্ঠানিকতার দেয়াল নেই, নেই পদমর্যাদার দূরত্ব। অবশ্য এই নারী প্রায়সই তাঁর কাছে আসেন।

মোছা: ফারজানা ইয়াসমিন অত্যন্ত মমতা ও আন্তরিকতার সঙ্গে বৃদ্ধাকে খেজুর, আমলকি, বিস্কুট ও চা খেতে দিলেন। তাঁর খোঁজখবর নিলেন। আচরণে ছিল না কোনো বিরক্তি, ছিল না অবহেলার সামান্যতম ছাপ। বরং প্রতিটি মুহূর্তে ফুটে উঠছিল একজন মানুষের প্রতি আরেকজন মানুষের অকৃত্রিম মমত্ববোধ।

এরপর বৃদ্ধার জন্য এক বস্তা চালের ব্যবস্থা করে সেটি তাঁর হাতে তুলে দিলেন। শুধু দিয়েই দায়িত্ব শেষ করলেন না; অফিসের পিয়নকে নির্দেশ দিলেন, বৃদ্ধাকে যেন চালের বস্তাসহ নিরাপদে সিএনজিতে তুলে দিয়ে আসা হয়।

কিন্তু এরপর যা ঘটল, তা সত্যিই হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো।

বৃদ্ধা নারীটি হঠাৎ আবেগাপ্লুত হয়ে মোছা: ফারজানা ইয়াসমিনকে জড়িয়ে ধরলেন। কান্নাজড়িত কণ্ঠে বলতে লাগলেন—

“তুমি যেদিন শিবপুর থেকে চলে যাবা, সেদিন তোমার গাড়ির চারটি চাকা আমার বুকের ওপর দিয়ে নিয়ে যেও। তুমি চলে গেলে আমার আর বাঁচার ইচ্ছা নাই।”

কথাগুলো হয়তো একজন অসহায়, নিঃসঙ্গ মানুষের গভীর আবেগের বহিঃপ্রকাশ। কিন্তু এর ভেতরে লুকিয়ে আছে এক বিশাল সত্য। একজন মানুষ তাঁর সামান্য ভালোবাসা, একটু আশ্রয় ও আন্তরিক আচরণের মাধ্যমে আরেকজন মানুষের কাছে কতটা আপন হয়ে উঠতে পারেন, এই দৃশ্য তারই জীবন্ত প্রমাণ।

প্রশাসনের দক্ষতা, উন্নয়ন কর্মকাণ্ড, আইনশৃঙ্খলা রক্ষা কিংবা দাপ্তরিক সাফল্য দেখা গেলেও, একজন কর্মকর্তার সবচেয়ে বড় অর্জন হয়তো মানুষের হৃদয়ে তাঁর জন্য তৈরি হওয়া ভালোবাসা ও আস্থার জায়গাটি। যে বৃদ্ধা নারীটি হয়তো জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছেন, তাঁর কাছে ফারজানা ইয়াসমিন কেবল একজন উপজেলা নির্বাহী কর্মকর্তা নন; তিনি যেন এক টুকরো নিরাপদ আশ্রয়, আপনজনের মতো নির্ভরতার নাম।

একজন কর্মকর্তা বদলি হবেন, দায়িত্বের চেয়ার বদলাবে, সময়ের প্রয়োজনে কর্মস্থলও পরিবর্তিত হবে। কিন্তু মানুষের হৃদয়ে রেখে যাওয়া ভালোবাসা, মমতা ও মানবিকতার স্মৃতি থেকে যাবে বহুকাল।

ফারজানা ইয়াছমিনের মতো কর্মকর্তাদের হাত ধরেই প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হোক। প্রতিটি সরকারি দপ্তর হয়ে উঠুক মানুষের সেবার নিরাপদ ঠিকানা। কারণ রাষ্ট্রের সবচেয়ে বড় শক্তি তার মানবিকতা, আর একজন কর্মকর্তার সবচেয়ে বড় পরিচয় তাঁর মানবিক হৃদয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com