1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
Title :
নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন সময়সীমা নির্ধারণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা লভ্যাংশ ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস

টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১২.০৭ পিএম
  • ৪৩ Time View

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে নিষিদ্ধ ঘোষিত কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মোজাহারুল ইসলাম তালুকদার ঠান্ডুর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় গ্রিল কেটে ঘরে ঢুকে বাড়ির সদস্যদের হাত-পা বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে নেয় ডাকাতরা। এদিকে ডাকাতির কয়েক ঘণ্টা পর পাশের একটি পোস্ট অফিসের ভেতর থেকে এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১০ নভেম্বর) পূর্ব রাত আড়াইটার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ী গ্রামে ডাকাতির ওই ঘটনা ঘটে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রাত আড়াইটার দিকে ছয়জনের একটি মুখোশধারী ডাকাত দল জানালার গ্রিল কেটে মোজাহারুল ইসলাম তালুকদারের বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের সবার পরনে শর্ট প্যান্ট ও মাথায় টুপি ছিল। তাদের একজনের হাতে আগ্নেয়াস্ত্র (বন্দুক) এবং অন্যদের হাতে দেশীয় অস্ত্র (চাপাতি) ছিল। ভেতরে ঢুকেই তারা মোজাহারুল ইসলাম তালুকদারের স্ত্রী ও এক গৃহকর্মীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। পরে ঘর তল্লাশি করে নগদ ৫-৬ হাজার টাকা, প্রায় দুই ভরি স্বর্ণালংকার এবং চারটি মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।

এদিকে, ডাকাতির ঘটনার কয়েক ঘণ্টা পর মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে একই গ্রামের নগরবাড়ী পোস্ট অফিসের ভেতর থেকে সুমন (৩০) নামে এক যুবককে স্থানীয়রা উদ্ধার করে পুলিশে সোপর্দ করে। সুমন ওই গ্রামের ওমর আলী ড্রাইভারের ছেলে। পোস্ট অফিসের কর্মচারীরা সকালে অফিস খুলতে গিয়ে দেখেন, ভেতরের দুটি তালা কাটা এবং সুমন ভেতরে আটকা পড়ে আছেন।

পুলিশ ও স্থানীয়দের প্রাথমিক ধারণা, ডাকাত দলের সদস্যরা পালানোর সময় সুমনকে পোস্ট অফিসের ভেতরে রেখে যেতে পারে। তবে তিনি নিজেও এই ডাকাতির সঙ্গে জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

খবর পেয়ে টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) আদিবুল ইসলাম, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি উত্তর) ওসি এবিএমএস দোহা সহ উর্ধতন পুলিশ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) কাইয়ুম খান সিদ্দিকী জানান, পোস্ট অফিসের ভেতর থেকে উদ্ধার হওয়া সুমনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনাটি চুরি বলে ধারণা করা হচ্ছে। পুরো বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে এবং সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com