1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
Title :
মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস ওয়ার্ল্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সঙ্গে কমিউনিটি ব্যাংকের সমঝোতা স্মারক স্বাক্ষর কৃষিভিত্তিক ব্যবসায় নতুন সম্ভাবনা নিয়ে যাত্রা শুরু করল বসুমতি এগ্রোর স্বর্ণভূমি এবার খুলনার শতরুপা বিশ্বাসের হাতে ওয়ালটন ফ্রিজ কিনে পাওয়া ঘরভর্তি পণ্য হস্তান্তর Financial Statements (Q1) of Monno Fabrics Limited ১০ কেজি গাঁজাসহ দুই চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল

  • আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ১১.৫৫ এএম
  • ৪৯ Time View

এ.কে পলাশ, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) গঠনের পর প্রথমবারের মতো ১১টি ভবনের নকশা অনুমোদন দেওয়া হয়েছে।

আবেদন জমা দেওয়ার এক মাসের মধ্যেই কোনো ধরনের ভোগান্তি ও বাড়তি অর্থ ব্যয় ছাড়াই অনুমোদন পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন ভবন মালিকরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টায় কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অস্থায়ী কার্যালয়ের মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে অনুমোদিত নকশার কপি আবেদনকারীদের হাতে তুলে দেওয়া হয়।

চলতি বছরের মে মাসে কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর এটিই প্রথম নকশা অনুমোদনবিষয়ক সভা। এতে সভাপতিত্ব করেন কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু।

অনুমোদিত নকশার কপি পেয়ে ভবন মালিকরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, কোনো ধরনের বাড়তি অর্থ ব্যয় ছাড়াই স্বল্প সময়ের মধ্যে নকশার অনুমোদন পেয়েছেন। এতে তাদের ভোগান্তি কমেছে।

সভায় কউকের চেয়ারম্যান উদবাতুল বারী আবু বলেন, এখন থেকে প্রতি মাসে অন্তত একবার নকশা অনুমোদনবিষয়ক সভা অনুষ্ঠিত হবে। আবেদনকারীদের কোনো ধরনের ভোগান্তিতে না ফেলে প্রচলিত আইন ও বিধিবিধান অনুসরণ করে নকশার অনুমোদন দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের অথরাইজড অফিসার মো. শাখাওয়াত হোসেন খান এবং সহকারী অথরাইজড অফিসার ও তথ্য কর্মকর্তা প্রকৌশলী শরিফুল হক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com