নিজস্ব প্রতিবেদক: “ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি নাইট” ২০২৬ জাকজমকভাবে পালিত হলো নিউইয়র্কের জ্যামাইকার অঙ্গন পার্টি হলে । এতে নিউইয়র্কে অবস্থানরত এসএসসি তিরাশির সদস্যবৃন্দ ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে তা শেষ হয় মধ্যরাত ১২টায় । বিভিন্ন ইভেন্ট এ সদস্যবৃন্দ অংশগ্রহন করেন। তিরাশিয়ান ও আর্কিটেক্ট মঞ্জুরুল হক মঞ্জু ও নাজ রহমান এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন পাপ্পু। অনৃষ্ঠানে কবিতা আবৃত্তি,গান ,যাদু প্রদর্শন করা হয়। প্রথম পর্ব পরিচালনা করে ছোট ফাইজা ও নবনী। কোরান তেলাওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানের সুচনা হয়। তেলাওয়াত করেন মিরাজ। গীতা পাঠ করেন দেবব্রত। বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করেন যথাক্রমে বন্ধু পত্নীরা এবং তাদের সন্তানেরা। এরপর উত্তরীয় পরিয়ে সবাইকে স্টেজ এ আনা হয় এবং সবার গ্রুপ ছবি তোলা হয়। সবার এপিটাইজার গ্রহনের সাথে সঙ্গীতের মুছর্নায় এক অবর্ননীয় আবহ তৈরী করেন বন্ধু দেব এর পুত্র অর্ক এবং কৌশিক এর কন্যা কৃত্তিকা । এর পর মঞ্জু ও নাজ এর পরিচালনায় বড়দের পরিবেশনায় আবৃত্তি করেন ডাঃ আনিস, শাহীনা কেয়া, এবং সিকদার। সঙ্গীত পরিবেশন করেন রুবন বিন্নুর,সৈয়দ করিম লাডলা,মঞ্জুরুল হক মঞ্জু, দেবব্রত ও তার স্ত্রী। যাদু প্রদর্শন করেন মঞ্জু। পাঁচজন কাপলকে নিয়ে অনুষ্ঠানটি উপভোগ্য হয়। সাংস্কৃতিক অনুষ্ঠানে সর্বশেষ সঙ্গীত পরিবেশন করেন বাংলাদেশ এর সঙ্গীত শিল্পী ও ক্লোজআপ তারকা রন্টি দাস। তার প্রতিটি গান উপভোগ্য ও আনন্দময় করে তোলে পুরো হলভর্তি তিরাশিয়ান ও তাদের পরিবারদের। রাতের খাবারের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন এবং সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন শফি স্বপন।
অনুষ্ঠানে পূর্বতন এডমিন কমিটি বাতিল করে নতুন সাত সদস্যের এডমিন প্যানেল গঠন করা হয়। নতুন কমিটি আগামী এক বছর সার্কেল এর কার্যক্রম পরিচালনা করবে।