1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে- আসাদুল হাবিব দুলু

  • আপডেট : শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬, ৯.৫৯ পিএম
  • ৭৩ Time View

ঠাকুরগাঁও, ০৬ নভেম্বর ২০২৬
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এমপি বলেছেন, স্কাউটিং শিশুদের শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ শেখায়। আজকের কাব স্কাউটরাই আগামী দিনের সুনাগরিক হিসেবে দেশ গড়ার কাজে নেতৃত্ব দেবে। তাই শিক্ষার্থীদের স্কাউটিং এর পতাকাতলে ঐক্যবদ্ধ হতে হবে।

তিনি বলেন, আমাদের পূর্বসূরীরা একসাগর রক্তের বিনিময়ে আমাদেরকে একটি স্বাধীন স্বদেশ উপহার দিয়ে গেছে। এ দেশকে সবাই মিলে এগিয়ে নিতে হবে। স্কাউট সমাবেশকে দেশগড়ার শপথের সমাবেশে রূপান্তর করতে আশোজকদের আহ্বান জানান।

শুক্রবার (০৬ নভেম্বর) ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে স্কাউটসের ৩য় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬ এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন।

নীল আকাশ, সবুজ বন, স্কাউটিংয়ে গড়ি জীবন’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরি-২০২৬। শুক্রবার সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এ ক্যাম্পুরির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে কাব স্কাউটদের মনোমুগ্ধকর কুচকাওয়াজ, পতাকা উত্তোলন ও বিভিন্ন প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কয়েক শ কাব স্কাউট, শিক্ষক, অভিভাবক, স্কাউট কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম, ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য মো. জাহিদুর রহমান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, দিনাজপুরের সচিব মো. আব্দুর রাজ্জাক, ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি মো. শফিকুল হক এবং পুলিশ সুপার মো. হোসেন।

আয়োজকেরা জানান, ক্যাম্পুরি চলাকালে কাব স্কাউটদের জন্য তাঁবু জীবন, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন, কুইজসহ নানা শিক্ষামূলক ও বিনোদনমূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে। এসব কার্যক্রমের মধ্য দিয়ে শিশুদের সৃজনশীলতা, দলগত কাজের মানসিকতা, নেতৃত্বের দক্ষতা ও আত্মনির্ভরশীলতা বিকাশের সুযোগ তৈরি হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com