মোঃ আব্দুল্লাহ হক, চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার দামুড়হুদা ও দর্শনায় দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিকস পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান মিনিস্টার-মাইওয়ান গ্রুপের দুটি নতুন শোরুমের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) পৃথক অনুষ্ঠানের মধ্য দিয়ে শোরুম দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।শুক্রবার সকাল সাড়ে ৯টায় দামুড়হুদা উপজেলা রোডে অবস্থিত শোরুমটির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার, অ্যাকাউন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, শাহজালাল বাবু, দামুড়হুদা বাজার বণিক সমিতির সেক্রেটারি মোহাম্মদ হাবিবুল্লাহ খান, ফারুক আহমেদ টিটু, ফরহাদ হোসেন সজীব, সিনিয়র ম্যানেজার কামরুজ্জামান, ম্যানেজার সাদ্দাম হোসেন ও ডিভিশনাল ম্যানেজার মঈন উদ্দিন মাহিনসহ এলাকার বিশিষ্ট ব্যবসায়ী ও গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দ্বীন হাফেজ মাওলানা আব্দুল খালেক।
অন্যদিকে, সকাল সাড়ে ১০টায় দর্শনা পুরাতন বাজারের রেলগেট-সংলগ্ন এলাকায় দ্বিতীয় শোরুমটির উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিনিস্টার-মাইওয়ান গ্রুপের গ্রুপ ডিরেক্টর মোহাম্মদ আলী হায়দার, অ্যাকাউন্ট বিভাগের ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম, ইনভেস্টর মোহাম্মদ হাবিবুল্লাহ খান ও মো. মুকুল হোসেন, বিশিষ্ট কাপড় ব্যবসায়ী মাহাবুব-উল ইসলাম খোকন, সি অ্যান্ড এফ ব্যবসায়ী ইব্রাহিম হোসেন, বিশিষ্ট সার ব্যবসায়ী আব্দুল মমিনুল ইসলাম, প্যানম্যান কেরু অ্যান্ড কোম্পানির রবিউল ইসলাম, ফারুক আহমেদ টিটু, ফরহাদ আহমেদ সজীব, ম্যানেজার কুতুব উদ্দিন রিন্টু, ম্যানেজার মাহবুবুর রহমান, ম্যানেজার ইলিয়াস হোসেন টুটুল, অডিট বিভাগের মোহাম্মদ সিরাজুল ইসলাম, ম্যানেজার আরিফুল ইসলাম এবং ডিভিশনাল ম্যানেজার মঈন উদ্দিন মাহিনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা কামাল।
শোরুম দুটির উদ্বোধন উপলক্ষে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের টেলিভিশন, ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন ইলেকট্রনিকস পণ্যে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত বিশেষ মূল্যছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধনী এ বিশেষ অফারে পছন্দের পণ্য কেনার সুযোগ নিতে ক্রেতাদের প্রতি আহ্বান জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
নতুন দুটি শোরুম চালুর ফলে দামুড়হুদা, দর্শনা ও আশপাশের এলাকার ক্রেতারা এখন থেকে আরও সহজে মিনিস্টার-মাইওয়ান গ্রুপের বিভিন্ন ইলেকট্রনিকস পণ্য কেনার সুযোগ পাবেন। এতে স্থানীয় ক্রেতাদের চাহিদা পূরণের পাশাপাশি এলাকায় পণ্য বিপণন ও সেবার পরিধি আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।